1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নওগাঁয় ভয়াবহ আগুনে পুড়ল চার পরিবারের ঘরবাড়ি, সর্বস্ব হারিয়ে দিশেহারা ক্ষতিগ্রস্তরা ঘোড়ঘাটে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু মির্জাপুরে পৃথক অভিযান পরিচালনার মাধ্যমে ৩৩ হাজার টাকা জরিমানা আদায় মির্জাপুরে বিশ্ব শিক্ষক দিবস ও নজরুল বর্ষ-২০২৬ উদযাপন জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত আশুলিয়ায় ভূমিদস্যু তাহের মৃধার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ

সরলা ক্লাবের নবনির্বাচিত কমিটিকে লাল গোলাপের শুভেচ্ছা

  • আপডেট সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১ দেখেছেন

আশুলিয়ার ঐতিহ্যবাহী সরলা ক্লাবের নবনির্বাচিত সভাপতি তানভীর আহমেদ রোমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন মোল্লা ও কোষাধ্যক্ষ আলমগীর হোসেন মৃধাকে ইয়ারপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দাদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত এই নেতৃবৃন্দের হাতে লাল গোলাপের তোড়া তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি”র ইসরাত জাহান মিনি আক্তার, সাবেক সভার উপজেলা ভাইস চেয়ারম্যান, আরো উপস্থিত ছিলেন মোঃ বছির আহম্মেদ জামাতে আমির আশুলিয়া থানা ও সেক্রেটারি আবুল হোসেন মীর সহ উক্ত গণ্যমান্য ব্যক্তি, তরুণ সমাজ ও বিভিন্ন পেশাজীবীর প্রতিনিধিরা।

শুভেচ্ছা প্রদানকালে বক্তারা বলেন, “তরুণ ও দূরদর্শী নেতৃত্বে সরলা ক্লাব যে নতুন মাত্রা পাবে, তাতে এলাকার ক্রীড়া ও সংস্কৃতি চর্চার অগ্রগতি ঘটবে বলে আমরা আশাবাদী। উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত সরলা ক্লাবের ত্রিবার্ষিক নির্বাচনে তানভীর আহমেদ রোমান ভূঁইয়া সভাপতি, নাজমুল হোসেন মোল্লা সাধারণ সম্পাদক এবং আলমগীর হোসেন মৃধা কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হন।

শুভেচ্ছা গ্রহণ করে নবনির্বাচিত সভাপতি তানভীর আহমেদ রোমান ভূঁইয়া বলেন, ক্লাবকে আরও গতিশীল করতে এবং এলাকার তরুণদের মেধা ও মনন বিকাশের সুযোগ করে দিতে আমরা একসঙ্গে কাজ করব।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.