1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

তানজিম বোর্ডে বৃহত্তর ময়মনসিংহে প্রথম ফুলপুর কাসিমুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী

  • আপডেট সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ০ দেখেছেন

তানজিমুল মাদারিসিল কওমিয়া আল আরাবিয়া বোর্ডের অধীনে অনুষ্ঠিত হেদায়াতুন নাহু জামাতের পরীক্ষায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে প্রথম স্থান অর্জন করেছে ফুলপুর পৌরসভার মহিলা কলেজ রোড, উপজেলা পশ্চিম বাউন্ডারি সংলগ্ন কাশিমুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী শরিফুল ইসলাম।
মাদ্রাসা সূত্রে জানা যায়, সম্প্রতি প্রকাশিত ফলাফলে তানজিমুল মাদারিসিল কওমিয়া আল আরাবিয়া আঞ্চলিক বোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় শরিফুল ইসলাম সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করে। তার এই সাফল্যে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, ফুলপুর পৌরসভার কাশিমুল উলুম মাদ্রাসাটি ২০২২ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই মাদ্রাসাটি ধারাবাহিকভাবে বিভিন্ন বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করে মেধা তালিকায় স্থান অর্জন করে আসছে। এর আগে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এবং তানজিমুল মাদারিসিল কওমিয়া আল আরাবিয়া বোর্ডের বিভিন্ন পরীক্ষায়ও এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি নজরুল ইসলাম ওসমানপুরী বলেন, “আল্লাহর রহমত ও শিক্ষক–শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টার ফলে আমরা এই সাফল্য অর্জন করতে পেরেছি। ভবিষ্যতেও যেন শিক্ষার মান ধরে রেখে আরও ভালো ফলাফল করতে পারি, সে জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
তিনি আরও বলেন, অভিভাবকদের প্রতি আহ্বান থাকবে—তারা যেন সন্তানদের কওমি শিক্ষার জন্য এই প্রতিষ্ঠানে ভর্তি করান এবং লেখাপড়ার মান যাচাই করতে মাদ্রাসা পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.