1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

বিরামপুরে পিতাকে বেধড়ক মারধর করায় ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ০ দেখেছেন

দিনাজপুরের বিরামপুর উপজেলায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে নিজ পিতাকে বেধড়ক মারধর ও দাড়ি টেনে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী মো. মোজাম্মেল হক (৭০),গ্রাম করবা সাগরপুর,৩নং জোতবাণী ইউনিয়ন, থানা–বিরামপুর,জেলা–দিনাজপুর, লিখিত অভিযোগে জানান,গত ৫ মার্চ ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১১টার দিকে পারিবারিক বিষয় নিয়ে তার ছেলে মো.আব্দুস সালাম (৪০) তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। প্রতিবাদ করলে অভিযুক্ত তাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন এবং একপর্যায়ে তার মুখের পবিত্র দাড়ি জোরপূর্বক টেনে ছিঁড়ে ফেলেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়,মারধরের সময় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। স্থানীয় লোকজন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে আহত অবস্থায় তাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র থানায় দাখিল করা হয়েছে বলেও জানা যায়। ভুক্তভোগী দাবি করেন,ঘটনার পর অভিযুক্ত ভবিষ্যতে আরও ক্ষতি করার হুমকি দিয়েছে। এতে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং জীবনের আশঙ্কা করছেন। এ বিষয়ে বিরামপুর থানা–এর অফিসার ইনচার্জ জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সচেতন মহল বলছে,একজন সন্তানের দ্বারা পিতার ওপর এমন নৃশংস আচরণ সমাজে চরম অবক্ষয়ের বহিঃপ্রকাশ। তারা দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনাটি এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীর শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.