ব্রাহ্মণবাড়িয়ার বিজয় নগর উপজেলা শ্রীপুরের আব্বাসের বাড়ি নিবাসী মরহুম মুসলিম মিয়ার মেজ ছেলে মতিউর রহমান (৬২) আর নেই। গতকাল রাত সাড়ে দশটার দিকে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
১১ রমজান তারিখে তাঁর এই মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় একজন পরিচিত ও সম্মানিত ব্যক্তি হিসেবে সুনামের সঙ্গে জীবনযাপন করেছেন। তাঁর সদালাপী আচরণ ও সামাজিক সম্পৃক্ততার কারণে তিনি সবার কাছে প্রিয় ছিলেন।
মৃত্যুকালে তিনি দুই ছেলে ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর অকাল প্রয়াণে পরিবারে নেমে এসেছে গভীর শোক। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ।
পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে। জানাজার নামাজের স্থান পশ্চিম মেরা সনি কবলাচড়া গ্রামে জামে মসজিদে হয় সময়সূচি দ্বিতীয় জানাজা শ্রীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয় পারিবারিক সূত্রে জানা গেছে।
এলাকাবাসী তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মহান আল্লাহ তায়ালা মরহুম মতিউর রহমানকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকাহত পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করুন—আমিন।