1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
পাহাড়ের রামগড় থেকে নজরুল বর্ষের মঞ্চে দুই খুদে প্রতিভা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ

‎সিংগাইরে পরিবেশবান্ধব ফ্যাক্টরী বন্ধে চক্রান্তের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১ দেখেছেন

সিংগাইর উপজেলার চারিগ্রামের দাশেরহাটি এলাকায় অবস্থিত পরিবেশবান্ধব তানভীর এন্টারপ্রাইজ ব্যাটারী রিসাইক্লিন প্লান্ট বন্ধের চক্রান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গত ‎সোমবার (২ মার্চ) বেলা ২ টায় প্যারামাউন্ট টাওয়ারে এ সংবাদ সম্মেলন করেন ওই  ফ্যাক্টরির মালিক ফারুক হোসেন পোদ্দার।
‎
সংবাদ সম্মেলনে ফারক হোসেন অভিযোগ করে বলেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে ফ্যাক্টরীর কার্যক্রম বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছেন। স্থানীয় পর্বত নামের এক লোকের সাথে আমার জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। সে কতিপয় লোক নিয়ে স্থানীয়দের ভুল বুঝিয়ে ভিভ্রান্তি সৃষ্টি করে ফ্যাক্টরিটি বন্ধের পায়তারা করছে। তিনি দাবি করেন, প্রতিষ্ঠানটি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়ে  বিধি-বিধান মেনে পরিচালিত হচ্ছে এবং এতে কোনো ধরনের পরিবেশ দূষণের সুযোগ নেই।
‎
‎তিনি আরও বলেন, ফ্যাক্টরীটি স্থানীয়ভাবে ৫০/৬০ জন লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে
‎এবং এলাকার অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে। ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের মাধ্যমে শিল্পপ্রতিষ্ঠানটি বন্ধের চেষ্টা, বিনিয়োগ ও উন্নয়নবান্ধব পরিবেশের জন্য নেতিবাচক বার্তা বহন করবে বলেও তিনি মন্তব্য করেন।
‎
‎সংবাদ সম্মেলনে ফারক হোসেন পোদ্দার প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং চক্রান্তকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ সময় ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা – কর্মচারীসহ স্থানীয় মুরব্বি মো.নয়া মিয়া উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.