1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

টঙ্গীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়া ও কোকোর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১ দেখেছেন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় গত সোমবার নগরীর টঙ্গী বড় দেওড়ায় আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন সাবেক এমপি হাসান উদ্দিন সরকার।
আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এম. মঞ্জুরুল করিম রনি এমপি এবং প্রধান আলোচক ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার। সঞ্চালনা করেন মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালা। বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এম. মঞ্জুরুল করিম রনি এমপি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐতিহাসিক ভূমিকা রেখেছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও ভোটাধিকারের প্রশ্নে আপসহীন অবস্থান নিয়ে জনগণের আস্থা অর্জন করেছিলেন। তিনি বলেন, জিয়া পরিবারের ত্যাগ ও অবদান দেশের গণতান্ত্রিক আন্দোলনে অনুপ্রেরণা হয়ে থাকবে।
প্রধান আলোচকের বক্তব্যে মো. শওকত হোসেন সরকার নগর উন্নয়ন প্রসঙ্গে বলেন, গাজীপুরকে আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সড়ক সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা ও সুপেয় পানির সরবরাহ জোরদারে কাজ চলছে। নাগরিক সুবিধা বাড়াতে প্রশাসন নিরলসভাবে কাজ করছে উল্লেখ করে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
প্রধান আলোচক গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে প্রশাসন ও নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ চর্চার মাধ্যমে একটি সুন্দর সমাজ গঠনের আহ্বানও জানান তিনি।
সভাপতির বক্তব্যে হাসান উদ্দিন সরকার বলেন, রাজনীতিতে দীর্ঘস্থায়ী সম্মান অর্জন করতে হলে সততা ও নৈতিকতার বিকল্প নেই। যশ-খ্যাতির পথ বেছে নিলে অর্থের লোভ ত্যাগ করতে হবে—এ কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি দলীয় নেতাকর্মীদের শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানান। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় দেশটির প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খোমেনির হত্যাকাণ্ডের নিন্দা জানান।
অনুষ্ঠানে মহানগর ও থানা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফাউন্ডেশন পরিচালনা কমিটির সহসভাপতি মো. নাজিম উদ্দীন সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর বিএনপি সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম শুক্কুর, রাকিব উদ্দিন সরকার পাপ্পু, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব ভিপি আসাদুজ্জামান নূর, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. জাহাঙ্গীর আলম, গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাৎ হোসেন শাহীন, মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, মহানগর কৃষক দলের আহ্বায়ক মো. আতাউর রহমান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হালিম মোল্লা, মহানগর ছাত্র দলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এইচ এম ইমরান রেজা, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান মিরন, মহানগর কৃষক দলের সদস্য সচিব খান জাহিদুল ইসলাম নিপু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.