নওগাঁ জেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ১ মার্চ (রবিবার) বিকেল ৩ ঘটিকার সময় বদলগাছী থানা এলাকায় অভিযান পরিচালনা করে, কোমারপুর গ্রামের জনৈক তুহিনের বাড়ির পূর্ব পাশে রাস্তার ধারে একজন ব্যাক্তি মাদক বিক্রি করার জন্য অবস্থান করছে।অভিযানকারী টীম আসামী ওয়ারেছ বাবু (৪৫) পিতা আক্কাস আলী গ্রাম কোমার পুর থানা বদলগাছী জেলা নওগাঁ এর নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করে এবং তার দেহ তল্লাশী করে। দেহ তল্লাশী কালে আসামির হেফাজত হতে ২০০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ করে। আসামীর বিরুদ্ধে বদলগাছী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে দাবি পুলিশের।
পুলিশ আরও জানায়, জেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতা ভবিষ্যতেও চলমান থাকবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।