1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

রাজশাহীতে গুদামে আগুন, পুড়েছে কোটি টাকার খাদ্যপণ্য

  • আপডেট সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ০ দেখেছেন

রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। রাতভর তৎপরতার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডে কোটি টাকার খাদ্যপণ্য পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, গুদামটির মালিক জুবায়ের হোসেন। তিনি বিভিন্ন ধরনের প্যাকেটজাত খাদ্যপণ্যের পরিবেশক। স্থানীয়দের তথ্যানুযায়ী, রাতের অল্প সময়ের মধ্যে আগুন পুরো গুদাম জুড়ে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তাদের কর্মীরা দ্রুত ঘটনা স্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

জুবায়ের হোসেন বলেন, “আমার গুদামে বিপুল পরিমাণ খাদ্যপণ্য মজুত ছিল। বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেটজাত খাদ্যসামগ্রী আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই কোটি টাকা।”

তবে ফায়ার সার্ভিসের রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনের স্টেশন অফিসার ওয়ালিফ হোসেন জানিয়েছেন, প্রাথমিক হিসাব অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৮০ লাখ টাকা। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় স্টেশন ছাড়াও রাজশাহী সদর স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন। রাতভর চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল সাড়ে ৮টায় স্টেশনে ফেরেন। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.