1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

দুমকিতে শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মিশন মন্দিরে মতুয়া মহোৎসব অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ০ দেখেছেন

দেশ মাতৃকা ও বিশ্ব জননীর সকল সন্তানের শান্তি ও কল্যান কামনায়।
পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালীতে কন্দ্রীয় শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন মন্দির ও শ্রীমৎ উত্তম গোসাঁই ভক্ত সেবাশ্রমে চারদিন ব্যাপী ২০ বার্ষিক হরিনাম কীর্তন ও মতুয়া মহোৎসব শেষ হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত) শুরু হওয়া অনুষ্ঠান মালার মধ্যে রয়েছে শুভ অধিবাস, মঙ্গলঘট স্থাপন, পূজা অর্চনা, শ্রী শ্রী হরিলীলামৃত পাঠ, সন্ধ্যা আরতী ও শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাবের উপর আলোচনা, হরিনাম সংর্কীতন, কবি গান, নিদুবনে শ্রীশ্রী গুরুচাঁদ যাত্রাপালা, ভক্তিমূলক গান,মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এবার বাংলা ও ওপার বাংলা ধর্ম প্রচারক এই মন্দিরের প্রতিষ্ঠাতা মতুয়ারত্ন শ্রীমৎ উত্তম গোঁসাই’র তত্ববধানে অনুষ্ঠানে মঙ্গল আর্শিবাদক ছিলেন শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও শ্রীধাম ওড়াকান্দি গদিসমাসীন প্রতিভু অবতার মহা-মতুয়াচার্য শ্রী পদ্মনাভ ঠাকুর। শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন মন্দির ও শ্রীমৎ উত্তম গোসাঁই ভক্ত সেবাশ্রমের সভাপতি শ্রী সুকুমার চন্দ্র দাস এর সভাপতিত্বে
শুভ উদ্বোধক ও প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন ও প্রতিষ্ঠাতা নির্বাহী সভাপতি মতুয়ামাতা শ্রীমতি সুবর্ণা ঠাকুর। দুমকি সনাতনী যুব সংঘের সভাপতি শ্রী হিমাংশু চন্দ্র মিস্ত্রীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি শ্রী নিত্যানন্দ মজুমদার, বাকেরগঞ্জ মতুয়া মিশনের সভাপতি শ্রী অরুন কুমার তারকাদার,শ্রীমতি উষিশী মালাকার,দুমকি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সুমন শরীফ,মির্জাগঞ্জ মতুয়া মিশনের সভাপতি শ্রী দিলীপ চন্দ্র মিস্ত্রি, উত্তম গোসাঁই ভক্ত সংগঠনের উপদেষ্টা শ্রী পবিত্র কুমার মজুমদার,সভাপতি শ্রী বিপ্লব চন্দ্র পাইক,সাধারন সম্পাদক উত্তম গোলদার। সব শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের মধ্যে দিয়ে শেষ হবে এ মতুয়া সম্মেলন। মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্রী সুকুমার চন্দ্র দাস জানান,বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ হিন্দুধর্মাম্বালিরা এ অনুষ্ঠানে অংশ নেয় এবং অনুষ্ঠান সুষ্ঠু কারার জন্য আইন শৃংখলা বাহিনীর লোকজন ছিলেন। এতে বিভিন্ন এলাকার ৩০টি মতুয়া দল অংশ নেয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.