1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

বগুড়ায় বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত-৪

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ১৯৭ দেখেছেন

আবু হাসান ভ্রাম্যমান প্রতিনিধি: সোমবার (৮ জুলাই) দিনগত রাত ৩টা ৪০মিনিটের দিকে শহরের বনানী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, সিরাজগঞ্জের কাজিপুরের জামাল হোসেন, শামীম হোসেন, বরিশালের হিজলা এলাকার হৃদয় এবং অজ্ঞাত এক নারী। নিহতদের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মিলাদুন্নবী প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, সোমবার দিনগত রাত ৩টা ৪০মিনিটের দিকে ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহের যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কার্ভার্ডভ্যানের চালক হৃদয় ও অজ্ঞাত এক মহিলার মৃত্যু হয়। পরে আহতের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শামীম নামে আরও একজন মারা যান। এরপর চিকিৎসাধীন অবস্থায় জামাল নামে আরও একজনের মৃত্যু হয়।

তিনি বলেন, ‘দুর্ঘটনায় মারা যাওয়া চারজনের মরদেহ মর্গে রাখা হয়েছে। বাকি আহত ৯ জনের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। পরে আটজন আহতের মধ্যে আরও একজন মারা যান। বাকি সাতজন বিভিন্ন বিভাগে চিকিৎসা নিতে ভর্তি করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.