1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

সাতকানিয়ায় কৃষিজমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ট্রাক-এক্সকাভেটর জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা

  • আপডেট সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ভোর ৪টা ২০ মিনিট পর্যন্ত চট্টগ্রাম জেলা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও যৌথবাহিনি অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালিত হয় সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের তেমুহানী, নয়া খাল, বেরি বাঁধ এবং নলুয়া ইউনিয়নের এলাকায়।

কৃষিজমির টপসয়েল কেটে বিক্রির অভিযোগে ঘটনাস্থল থেকে একটি ট্রাক ও একটি এক্সকাভেটর জব্দ করা হয়। এছাড়া আরও সাতটি এক্সকাভেটর সম্পূর্ণ ভেঙে অকেজো করে দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান।

গভীররাত ০৩:৩০ টায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযানের সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে কেরানীহাট এলাকা থেকে আটক করা হয়। তাদের মোবাইল ফোন তালাশি করে মোবাইল কোর্ট অভিযানের খবর মাটি খেকোদের কাছে পৌছে দেয়ার তথ্যদাতা (ইনফরমার) হিসেবে কাজ করার প্রমাণ পাওয়া যায়। এর প্রেক্ষিতে এহসানুল কবির ও মোহাম্মদ আনোয়ার কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত করে প্রত্যেককে ২০,০০০ টাকা করে মোট ৪০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনী ও আনসার সদস্যরা। উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমির উর্বরতা রক্ষা ও অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.