1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন-এর প্রতিবাদ

  • আপডেট সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২ দেখেছেন

গত ২৪ জুলাই আন্দোলনে ময়মনসিংহে আহত সাংবাদিক ও দৈনিক মানবকণ্ঠ-এর হালুয়াঘাট প্রতিনিধি ‘জুলাই যোদ্ধা’ শফিকুল ইসলাম (দুখু) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) চিকিৎসা নিতে গিয়ে চরম লাঞ্ছনা ও অবহেলার শিকার হয়েছেন—এমন অভিযোগে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন (বিআরজেএ)।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সংগঠনের চেয়ারম্যান সাখাওয়াৎ হোসেন ইবনে মঈন চৌধুরী ও মহাসচিব শেখ মোহাম্মদ তাজুল ইসলাম এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, জুলাই আন্দোলনে মাথায় গুরুতর আঘাত পাওয়ার পর থেকেই শফিকুল ইসলাম শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৩৮ নম্বর (পেয়িং) ওয়ার্ডে চিকিৎসাধীন থাকলেও তাঁর যথাযথ চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

গত ১১ ফেব্রুয়ারি এবং সর্বশেষ ২৪ ফেব্রুয়ারি রাতে হঠাৎ তাঁর নাক ও মুখ দিয়ে প্রবল রক্তক্ষরণ শুরু হলে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হালুয়াঘাট থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
একজন সংবাদকর্মী ও জুলাই যোদ্ধার চিকিৎসায় এমন গাফিলতির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সাংবাদিক নেতারা বলেন, অনতিবিলম্বে তাঁর সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হচ্ছে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.