এস.এম শহিদুল ইসলাম(বাবলু):নিজস্ব সংবাদদাতাঃ লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় রঞ্জু মিয়া (৫৫) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শনিবার (৬ জুলাই) দুপুরে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের চৌধুরীর মোড় এলাকায় বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে ট্রাকের ধাক্কায় মারা যান রঞ্জু।
নিহত রঞ্জু মিয়া একই উপজেলার ভোটমারী ইউনিয়নের নোহালী এলাকার মৃত ভেলু শেখের ছেলে বলে জানা গেছে। এ বিষয়ে,কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ কবির দৈনিক ঘোষণা পত্রিকার নিজস্ব সংবাদদাতা এস.এম শহিদুল ইসলাম বাবলুকে জানান,আজ দুপুরে রঞ্জু মিয়া বাইসাইকেল যোগে যাওয়ার সময় পথিমধ্যে তুষভান্ডার ইউনিয়নের চৌধুরী মোড় এলাকায় ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।মৃত্যু রন্জু মিয়াকে ময়নাতদন্তের কালীগঞ্জ থানা পুলিশ লালমনিরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে। অতঃপর
ঘাতক ট্রাকটি কালীগঞ্জ থানা পুলিশের হেফাজতে আটক করে হয়েছে বলে জানিয়েছেন।