1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

‎কমলনগরে নির্মাণাধীন সেফটি ট্যাঙ্কির হাউজের বাঁশ খুলতে গিয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

‎লক্ষ্মীপুরের কমলনগরে নির্মাণাধীন টয়লেটের হাউজের বাঁশ খুলতে গিয়ে মো. হাসান(৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার মাতাব্বর হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
‎নিহত হাসান উপজেলার চরফলকন এলাকার আবদুল মতলবের ছেলে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুই জন । আহত একজন হলেন-একই এলাকার জয়নাল আবেদীনের ছেলে ফারুক। আরেক জনের নাম ঠিকানা জানা যায়নি।
‎জানা যায়, সোমবার বিকেলে মাতাব্বরহাটের উত্তরে সহিদ সর্দার বাড়ির একটি নির্মাণাধীন ভবনের টয়লেটের হাউজের বাঁশ খুলতে যায় তিন শ্রমিক। এ সময় হাউজের ভিতরে ঢুকার পর গ্যাস বিস্ফোরণে তারা সবাই অজ্ঞান হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন।
‎কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ফরিদুল আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.