1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

কলাপাড়া উপজেলায় বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্ক এর বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১ দেখেছেন

বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরণ ও সিএনআরএস এর উদ্যেগে ফিশনেট প্রকল্পের আওতায় পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় ‘ ০৬টি উপজেলার ( কলাপাড়া, রাঙ্গাবালী, শরণখোলা, মোংলা, পাথরঘাটা ও তালতলী উপবজলা ) বহুপক্ষীয় ( মাল্টিস্টেকহোল্ডার ) মৎস্যজীবী নেটওয়ার্ক’ এর প্রতিনিধিদের সমন্বয়ে হোটেল নীলাঞ্জনা , কুয়াকাটা তে বাৎসরিক সাধারণ সভা আয়োজন করা হয়।
ফিশনেট প্রল্পের আওতায় বেসরকারী উন্নয়ন সংস্থা ‘উত্তরণ ও সিএনআরএস এর বাস্তবায়নে ওসান গ্রান্টস প্রোগ্রাম এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আর্থিক সহেযোগীতায় ২৩ ফেব্রুয়ারী ’২৬  সোমবার সকাল ০৯টায় ৩০ জন প্রতিনিধির উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আতিকা আজরা , মিল এন্ড সেফগার্ডিং সেক্রেটারিয়েট, ফিশনেট প্রকল্প, উত্তরণ। সভায় স্বাগত বক্তব্য ও সভার উদ্দেশ্য বর্ননা করেন জনাব রেজওয়ান উল হক চৌধুরী, প্রকল্প ব্যবস্থাপক, ফিশনেট প্রকল্প, উত্তরণ। সভায় প্রত্যেকটি উপজেলা মৎস্যজীবী নেটওয়ার্ক তাদের স্ব-স্ব উপজেলার কাজের অগ্রগতি উপস্থাপনা করেন। বিশেষ করে তারা প্রকল্পের কর্মসূচী বাস্তবায়নে কোন কোন ক্ষেত্রে ভুমিকা রেখেছেন সে সম্পর্কে আলোকপাত করেন। কাজগুলির মধ্যে রয়েছে এ্যাডভোকেসী সভা-যেমন সমাবায় সমিতি গঠনে উপজেলা সমবায় অফিসারের সাথে সভা, জেলে কার্ড পাওয়ার জন্য উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের সাথে সভা, খালখনন এর জন্য পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলীর সাথে সভা। খাস জমির আবেদন জমা দেওয়ার জন্য ইউনিয়ন চেয়ারম্যান, এসি( ল্যান্ড) ও উপজেলা নির্বাহী অফিসারের সাথে আলোচনা করা। এরপর দলগত আলোচনার মাধ্যমে পরবর্তী বছরের তাদের কর্মপরিকল্পনা প্রনয়ন করেন। যেসকল কাজগুলিতে মূখ্য ভূমিকা রাখতে পারবে কর্মপরিকল্পনায় তাহা তুলে আনেন। সভায় আরো উপস্থিত ছিলেন উত্তরণ এবং সিএনআরএস অন্যন্য কর্মকর্তা বৃন্দ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.