1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

কুষ্টিয়া-৪ আসনে বিএনপি নেতারাই ধানের শীষের প্রার্থীকে হারিয়েছে ! সংবাদ সম্মেলনে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের দাবী

  • আপডেট সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

কুষ্টিয়া-৪(কুমারখালী-খোকসা) আসনে দলিয় কোন্দলে কতিপয় বিএনপি নেতারাই ধানের শীষের প্রার্থীকে হারিয়েছে। রবিবার দুপুরে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তুলে ধরে ওই সব নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের দাবী করা হয়েছে। কুমারখালী উপজেলা বিএনপির কার্যালয়ে ৪ আসনের বিএনপি ও এর অঙ্গসংগঠনের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন, খোকসা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বক্তব্য রাখেন খোকসা উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ আনিসুজ্জামান স্বপন, কুমারখালী পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. তরিকুল ইসলাম লিপন। বক্তারা বলেন, দলীয় মনোনয়ন পেতে আন্দোলন করা কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি আনছার প্রামানিক ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ সাদি শেষ পর্যন্ত মনোনীত প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমীকে হারাতে ষড়যন্ত্র করেছেন। নিজেদের অনুসারীদের ভোট দাড়িপাল্লায় দিয়ে মেহেদী রুমীকে পরাজীত করেছে। এদের বিরুদ্ধে দলিয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহনসহ কুমারখালী- খোকসা উপজেলা কমিটি বিলুপ্ত করার দাবীও করেন তারা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.