1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • আপডেট সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

সিরাজগঞ্জের শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

শাহজাদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে একুশের প্রথম প্রহরেই শাহজাদপুর সরকারি কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

রাত ১২ টা ১ মিনিটে শাহজাদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শাহজাদপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথম শ্রদ্ধা নিবেদন করেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার্স ক্লাবের সভাপতি, মোছাঃমাসফিকা হোসেন।
এ সময় তার সঙ্গে শাহজাদপুর সহকারী কমিশনার( ভূমি) মোঃ মুশফিকুর রহমান। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ,মোঃ সাইফুল ইসলাম এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ মাসুদ রানাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ
উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ -৬ আসনের সংসদ সদস্য এবং ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, প্রফেসর ডঃ এম.এ.মুহিতের পক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন, শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, মোঃ আরিফুজ্জামান আরিফ।

শ্রদ্ধা নিবেদন শেষে তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের আন্দোলনের সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন, এছাড়াও তিনি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকেও স্মরণ করেন।

এরপর পর্যায়ক্রমের শাহজাদপুর উপজেলা ও শাহজাদপুর পৌর বিএনপি, শাহজাদপুর ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন, রাজনৈতিক দলের পাশাপাশি শাহজাদপুর শিল্পকলা একাডেমী ও শাহজাদপুর প্রেসক্লাবসহ বিভিন্ন ক্লাবের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।

দিবসটি উপলক্ষে শাহজাদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষার্থীসহ নানান শ্রেণী -পেশার মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে ভাষা শহীদদের স্মরণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.