1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে বিনম্র শ্রদ্ধায় আন্তর্জাতিক ভাষা দিবস পালিত

  • আপডেট সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও আবেগঘন পরিবেশে ভাষা শহিদদের স্মরণে গত  শনিবার (২১শে ফেব্রুয়ারি) মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। ভোরের প্রথম আলো ফুটতেই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে নেমে আসে এক বিনম্র নীরবতা। সকাল ৭টায় প্রশাসনিক ভবন সংলগ্ন ৩৬ শে জুলাই চত্বরে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা হয়। পরে সকাল ৯টা ১০ মিনিটে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্য কালো ব্যাজ ধারণ করেন যা ছিলো বেদনাকে শক্তিতে রূপান্তরের এক প্রতীকী অঙ্গীকার। সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এক শোকাভিভূত কিন্তু গর্বিত প্রভাতফেরী প্রশাসনিক চত্বর থেকে বের হয়। শিক্ষক সমিতির সদস্য, পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের প্রাইমারি ও হাই স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের বৃহৎ অংশগ্রহণে প্রভাতফেরীটি বিশ্ববিদ্যালয় পরিভ্রমণ করে কেন্দ্রীয় শহিদ মিনারের পাদদেশে এসে শেষ হয়। পুরো ক্যাম্পাসজুড়ে ধ্বনিত হয় অমর একুশের গান, কবিতা ও স্লোগান যা নতুন প্রজন্মকে স্মরণ করিয়ে দেয় আত্মত্যাগের মহিমা ও মাতৃভাষার মর্যাদা রক্ষার মাহাত্ম। পৌনে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন ভাইস-চ্যান্সেলর। এরপর পর্যায়ক্রমে শিক্ষক সমিতি, শিক্ষকবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের প্রাইমারি ও হাই স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা, প্রভোস্ট সমন্বয়ে হলসমূহের শিক্ষার্থীবৃন্দ এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। ফুলে ফুলে ভরে ওঠা শহিদ মিনার যেন ভাষা আন্দোলনের অমর শহিদদের প্রতি বিশ্ববিদ্যালয় পরিবারের অটল শ্রদ্ধা ও কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ হয়ে ওঠে। পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠিত পুষ্পস্তবক অর্পণ শেষে মহান মাতৃভাষার তাৎপর্য ও চেতনা নিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য প্রদান করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম, রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধা এবং প্রফেসর ড. মোঃ আবু আশরাফ খান। এ সময় ভাইস-চ্যান্সেলর তাঁর আবেগঘন বক্তব্যে ২১শে ফেব্রুয়ারিকে ‘প্রেরণা ও সংগ্রামের চিরন্তন উৎস’ হিসেবে আখ্যায়িত করে বলেন, “পৃথিবীর ইতিহাসে বাংলা ভাষাই একমাত্র ভাষা, যার জন্য প্রাণ বিসর্জনের নজির রয়েছে এবং যে ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে। তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটায় দীর্ঘদিনের হারানো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এ জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর নবগঠিত মন্ত্রিসভাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং দেশের কল্যাণে তাদের সফল নেতৃত্ব কামনা করেন। ভাষা আন্দোলনের অমর চেতনা বুকে ধারণ করেই ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয় বলেও তিনি উল্লেখ করেন। উপাচার্য আরও বলেন, ৩০ লক্ষ শহিদ ও ২ লক্ষ মা-বোনদের সম্ভ্রমের মাধ্যমে অর্জিত এই বাংলাদেশকে নিয়ে একটি স্বার্থান্বেষী মহল দেশবিরোধী অপতৎপরতায় লিপ্ত আছে। তিনি দৃঢ় কণ্ঠে আহ্বান জানান, দেশমাতৃকার মর্যাদা ও স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখতে সবাইকে নতুন করে শপথ নিতে হবে।” দিনব্যাপী কর্মসূচিতে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহিদদের পবিত্র আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.