1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

হ্যাঁ শপথের কোন প্রয়োজন নেই, সংসদে বসাত্র হ্যাঁ অটোমেটিক কার্যকর হবে: পানিসম্পদ মন্ত্রী

  • আপডেট সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

হ্যাঁ শপথের কোন প্রয়োজন নেই। সংসদে বসামাত্র হ্যাঁ অটোমেটিক কার্যকর হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। আমরা শপথ নিয়েছি। হ্যাঁ-না ভোট হয়েছে গণভোট। সেখানে হ্যাঁ ভোট জয়ী হয়েছে। খুব স্বাভাবিক কারণে পার্লামেন্টে বিলটা রেইজ হবে। হ্যাঁ শপথের কোন প্রয়োজন নেই। হ্যাঁ অটোমেটিক জাতীয় সংসদে বসামাত্র কার্যকরী হবে এবং এটাই জুলাই জাতীয় সনদ।

গতকাল নিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, যেখানে না ভোট হয়েছে, না ভোট অনুযায়ী পার্লামেন্টে রেইজ হবে, আলোচনা হবে। সেখানে কি হবে, সেটা পার্লামেন্টে নির্ধারিত হবে। তার ভিত্তিতে আবার নির্ধারিত হবে। না যেটা,সেখানে নোট অব ডিসেন্ট দেওয়া হয়েছে। সেটা কি হবে, পার্লামেন্টে নির্ধারিত হবে। এসব ব্যাপারে যারা আইনবিদ রয়েছেন, তারা সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন। জানা দরকার, সুন্দরভাবে বলা দরকার।

জামায়াতকে উদ্দেশ্য করে এ্যানি বলেন, মতপথ ভিন্ন থাকতে পারে। সব ইস্যুতে বিরোধীতা করবো, সে বিরোধিতা থেকে পিছিয়ে এসে দেশটা গড়ার জন্য সবাই মিলে কাজ করি। সেখানে সবার আন্তরিকতা প্রয়োজন।

মব প্রসঙ্গে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, যারা মব করছেন। এখান থেকে সরে আসা উচিত। মব কালচার নামেইতো মব। মব মানে এমন একটা পরিবেশ-পরিস্থিতি সৃষ্টি করা, একটি বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করা। বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করতে গেলে বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাঁধা হতে পারে। যারা বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাঁধা দিবেন, তারা দেশের শত্রু হিসেবে পরিণত হবে। মব কালচার থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের দায়-দায়িত্বশীল অবস্থান থেকে কথা বলতে হবে। সরকার এবং দেশকে সহযোগিতা করা উচিত। কেউ যদি এর বাহিরে গিয়ে কিছু বলতে চায়, তার দায়-দায়িত্ব তাকে নিতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, সদর উপজেলা (পূর্ব) বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, সাধারণ সম্পাদক শাহ্ মো. এমরান, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশীদুল হাসান লিংকন, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.