1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

দুই দশক পরে ভূমি মন্ত্রী পেল রাজশাহীবাসী

  • আপডেট সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

দীর্ঘ দুই দশক পর পূর্ণমন্ত্রী পেল রাজশাহীবাসী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর গতকাল মন্ত্রিপরিষদ গঠন করেছে বিএনপি। এতে রাজশাহী-২ সদর আসনের বিএনপির বিজয়ী প্রার্থী মিজানুর রহমান মিনু মন্ত্রী হিসেবে ডাক পান।

এর মাধ্যমে দীর্ঘ দুই দশক পর রাজশাহীতে একজন পূর্ণমন্ত্রী মন্ত্রিসভায় স্থান পেলেন। এর আগে ২০০১ সালে বিএনপি সরকার গঠন করলে রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আমিনুল হক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পান। পরে আওয়ামী লীগ পরপর চারবার ক্ষমতায় গেলেও এই জেলার ৬টি আসনের কাউকে পূর্ণমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়নি। তবে, প্রতিমন্ত্রী দেয়া হয়। সবশেষ সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান শাহরিয়ার আলম।

এদিকে, মিজানুর রহমান মিনু মন্ত্রিপরিষদে ডাক পাওয়ার খবরে উল্লাসিত রাজশাহীবাসী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অভিনন্দন জানাচ্ছেন হাজারো মানুষ। রাজশাহীর ইঞ্জিনিয়ার মো.আরিফুজ্জামান সোহেল বলেন, অনেক বছর পর আমাদের রাজশাহী থেকে একজন মন্ত্রী হল— এটা সত্যিই গর্বের বিষয়। আমরা আশা করি, এখন এলাকার উন্নয়ন আরও দ্রুত হবে।

রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, দীর্ঘ দিন পর রাজশাহীতে একজন পূর্ণাঙ্গ মন্ত্রী পাওয়া গেছে। এটি রাজশাহীর জন্য বেশ আনন্দের। আমরা চাই তার মাধ্যমে রাজশাহীতে দলের চেয়ারম্যান তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলো তিনি বাস্তবায় করবেন। পাশপাশি রাজশাহীর যে উন্নয়ন বাকি ছিলে সেগুলো তিনি তার মাধ্যমে নিয়ে আসবেন এমনটিই আমাদের আশা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.