1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

রাজশাহীর মতিহার সীমান্ত থেকে ভারতীয় ইলেকট্রিক মালামাল জব্দ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪ দেখেছেন

রাজশাহীর মতিহার সীমান্ত এলাকা থেকে বিজিবি ভারতীয় ইলেকট্রিক মালামাল জব্দ করেছে। গত ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক সন্ধ্যা ৮টা ৫০ মিনিটে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) অধীন তালাইমারী বিওপি’র নিয়মিত টহল দল তথ্যপ্রাপ্তি অনুযায়ী ফুলতলা ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে।

গোপন সূত্রের ভিত্তিতে জানা যায়, পদ্মা নদীর চরের ঝাউ বনের মধ্যে কিছু চোরাচালানী মালামাল নিয়ে আসছে লোকজন। এ তথ্যের ভিত্তিতে বিজিবি’র টহল দল অগ্রিম অবস্থান গ্রহণ করে। কিছু সময় অপেক্ষার পর, চরের অভ্যন্তর থেকে সন্দেহজনক লোকজনের পদচারণা লক্ষ্য করলে টহল দল এগিয়ে যায়। চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ব্যাগ ফেলে পালিয়ে যায়।

পরবর্তীতে ব্যাগ তল্লাশী করে বিজিবি জব্দ করে ১০,০০০ পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স, ১,০০০ পিস ইলেকট্রিক বাল্ব এবং ৫২৫ পিস ইলেকট্রিক পুশ সুইচ। জব্দকৃত মালামাল রাজশাহী শুল্ক গুদামে হস্তান্তর করার কার্যক্রম চলছে। বিজিবি জানিয়েছে, চোরাচালান রোধে তারা সীমান্ত এলাকায় “জিরো টলারেন্স” নীতি অব্যাহত রাখবে

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.