1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
শাহজাদপুরে ওলামাদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। বগুড়ায় ১৮ বোতল ফেয়ারডিলসহ নারী গ্রেপ্তার ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় পথচারী নিহত শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস  ইয়াবাসহ দুইজন গ্রেফতার শীত নামতেই নাসিরনগরে পাখি শিকারের হিড়িক, ছবি তুলতেই মুখ ঢাকলেন শিকারিরা সলঙ্গায় বেশি দামে গ্যাস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর জরিমানা ‌কক্সবাজারের ঐতিহ্যবাহী ছুরতিয়া সিনিয়র মাদ্রাসায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পালিত জমি নিয়ে বিরোধের জেরে কাশিয়ানীতে হামলার অভিযোগ, আহত মা-ছেলে সাদুল্লাপুরে নয়ানপুর দাখিল মাদ্রাসায় অনিয়মের অভিযোগ দিনাজপুরের বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন, মন্ত্রী ও প্রতিমন্ত্রী

নরসিংদীতে নিখিল সুইটস লাড্ডুতে মেয়াদোত্তীর্ণ রঙ: ভ্রাম্যমাণ আদালতের জরিমানা,জনমনে ক্ষোভ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

নরসিংদীতে মিষ্টির দোকানের লাড্ডুতে মেয়াদোত্তীর্ণ রঙ ব্যবহারের দায়ে ভ্রাম্যমাণ আদালত এক দোকান মালিককে জরিমানা করেছে।  রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে নরসিংদী রেলওয়ে স্টেশন এলাকার স্টেশন রোডে অবস্থিত নিখিল সুইটমিটের মালিককে নগদ ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বিএসটিআই-এর উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। এসময় উপস্থিত ছিলেন বিএসটিআই-এর উপ-পরিচালক (সিএম) কে এম হানিফ এবং আনসার ব্যাটালিয়নের একটি টিম।

অভিযান চলাকালে স্টেশন এলাকার ফলের দোকানসহ নরসিংদী সরকারি কলেজ সংলগ্ন সড়কের বিভিন্ন প্রতিষ্ঠানে তদারকি করা হয়। খাদ্যপণ্যের মান, সংরক্ষণ পদ্ধতি এবং ভোক্তা অধিকার সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যবেক্ষণ করেন ভ্রাম্যমাণ আদালতে নিয়োজিত কর্মকর্তারা।

অভিযানের খবরে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই ভেজাল ও নিম্নমানের খাদ্যের বিরুদ্ধে এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন। স্থানীয় বাসিন্দা ও ক্রেতারা জানান, স্টেশন এলাকার খাবার অনেকেই প্রতিদিন খায়। সেখানে মেয়াদোত্তীর্ণ রঙ ব্যবহার খুবই উদ্বেগজনক। এ ধরনের অভিযান নিয়মিত হওয়া দরকার।
আরেকজন ক্রেতা বলেন, ৫ হাজার টাকা জরিমানা খুবই কম। জনস্বাস্থ্যের সঙ্গে যারা প্রতারণা করে, তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।

স্থানীয় সচেতন মহল মনে করছে, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং ও কঠোর শাস্তির বিকল্প নেই।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.