1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

মান্দায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি গরুসহ ৪ কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই

  • আপডেট সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

নওগাঁর মান্দায় চকউলী গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি গরুসহ চার কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।

উপজেলার চকউলী গ্রামের আনসার আলী, আফজাল হোসেন ও আফাজ উদ্দিন (মাস্টার)সহ চারজনের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, একটি গোয়ালঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যেই তা আশপাশের বসতঘরে ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, অল্প সময়ের মধ্যেই ঘরবাড়ি, আসবাবপত্র, ধান-চাল ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ভস্মীভূত হয়ে যায়। আগুনের লেলিহান শিখা থেকে পরিবারের সদস্যরা কোনোমতে প্রাণে রক্ষা পেলেও ঘর থেকে একটি কাপড় বা তৈজসপত্র পর্যন্ত বের করতে পারেননি।

অগ্নিকাণ্ডে চারটি গবাদি পশু ঘটনাস্থলেই পুড়ে মারা যায়। এতে চারটি পরিবার সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্তরা জানান, তাদের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে তার আগেই আগুনে সবকিছু পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনে আশপাশে ছড়িয়ে পড়া থেকে রক্ষা করেন।

অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো আফাজ উদ্দিন (মাস্টার) কান্নাজড়িত কণ্ঠে বলেন, “চোখের পলকে আমার সাজানো সংসারটা ছাই হয়ে গেল। রাত ৮টার দিকে হঠাৎ গোয়ালঘর থেকে আগুন দাউদাউ করে জ্বলে ওঠে। আমরা প্রাণে বাঁচলেও ঘরের কিছুই বের করতে পারিনি। আমার চারটি অবলা পশু পুড়ে মারা গেছে। পরনের কাপড় ছাড়া আমাদের আর কিছুই অবশিষ্ট নেই। এখন খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছি।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুতের কাজ চলছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.