1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

দিনাজপুর (৪২ বিজিবি) কর্তৃক ঠাকুরগাঁও হরিপুর সীমান্তে ভারতীয় মদ ও স্কাফ উদ্ধার

  • আপডেট সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাহিনীটি বরাবরই প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে ৪২ বিজিবি ।

এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৪ ফেব্রুয়ারি ২০২৬, আনুমানিক রাত ০৭ টা ৫০ মিনিট , দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ মিনাপুর বিওপি’র একটি টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলাধীন সীমান্ত পিলার ৩৫৩/৭-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মিনাপুর গ্রাম এলাকায় তল্লাশী চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ৪২ বিজিবি ।

এছাড়া অদ্য ১৫ ফেব্রুয়ারি ২০২৬, আনুমানিক রাত ০১ টা ২৫ মিনিট , দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ গোবিন্দপুর বিওপি’র একটি টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলাধীন সীমান্ত পিলার ৩৪৬/১০-আর থেকে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টেংরিয়া নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ২২ বোতল ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার করতে সক্ষম হয় ৪২ বিজিবি ।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য ৪৬,৩০০/- (ছেচল্লিশ হাজার তিনশত) টাকা। উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে বর্ডার গার্ড বাংলাদেশ ৪২ বিজিবি ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.