1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর ৯০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুরে মশক নিধন অভিযান জোরদার, মাঠে ৫০০ কর্মী বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার: রোহিঙ্গা ক্যাম্পে নতুন সম্ভাবনার প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত বেড়িবাঁধের আগাছা পরিষ্কারে বেতাগীতে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা;সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম বাঘায় পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে বাড়িতে আগুন সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল আশুগঞ্জে মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

ইউনিয়ন পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ১৭৮ দেখেছেন

মোস্তাফিজুর রহমান আকাশঃ
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়ন পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল-২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (০৪ জুলাই ) সকাল ১০টায় ঐতিহ্যবাহী রুহিয়া প্রগতি সংঘ ফুটবল মাঠে প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠাকি উদ্বোধন করেন, অনিল কুমার সেন চেয়ারম্যান,২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদ ।

প্রধান অতিথির বক্তব্যে কালে তিনি বলেন, লেখা পড়ার পাশা পাশি খেলা-ধূলার কোন বিকল্প নেই। খেলা-ধূলা দেহ ও মনকে সতেজ রাখে। ফুটবল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। দেশের আনাচে কানাচে সর্বস্তরে এ খেলাটি অনুষ্ঠিত হয়।

জননেত্রী শেখ হাসিনা সরকার ফুটবলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। তার মধ্যে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র আয়োজন ফুটবলের উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, নুর ইসলাম নুরু, সাধারণ সম্পাদক, ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুস সালাম, আব্দুর রাজ্জাক,গোলাস রব্বানী,শহিদুল ইসলাম,আমজাদ হোসেন, বিপ্লব কুমার সেন, মোছাঃ রাখো সুলতানা, অর্জুন চন্দ্র রায় ,দেলোয়ার হোসেন। খেলা পরিচালনা করেন নিরঞ্জন রায়, সহকারি মাহিন ইসলাম উৎস সেন।

ছয়টি প্রাথমিক বিদ্যালয় ইউনিয়নের দুই দিনে ১২টি খেলা অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.