শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি এবং কোরআনের হাফেজদের সম্মান জানাতে লালমনিরহাটে অনুষ্ঠিত হয়েছে দারুল হুদা শিক্ষা পরিবারের বার্ষিক ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণী, প্যারেন্টিং ও পাগড়ি প্রদান অনুষ্ঠান।শনিবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ‘পড় তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন’—পবিত্র এ বাণীকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি আব্দুল হাকিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক এ একে এম মমিনুল হক , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক ও উপসচিব মোছা. আফরোজা খাতুন।প্রধান আলোচক হিসেবে বয়ান পেশ করেন আদিতমারীর মারকাজুল কুরআন মাদরাসার শায়খুল হাদিস ও মহাপরিচালক আল্লামা জয়নুল আবেদিন।
এ ছাড়া শিক্ষা গবেষক শফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মোস্তফা, মাওলানা নাজমুল হক এবং চাইল্ড সাইকোলজি ট্রেইনার ফাওজুল কাবীরসহ বিশিষ্ট ব্যক্তিরা সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদরাসার পরিচালক মুফতি আব্দুর রাজ্জাক।‘প্রত্যেক মুসলিমের ওপর ইলম অর্জন করা ফরজ’—এই স্লোগানকে ধারণ করে আয়োজিত অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি পবিত্র কোরআনের হাফেজ হওয়া শিক্ষার্থীদের মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হয়।পাগড়ি প্রদান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে শেষ হয় দারুল হুদা শিক্ষা পরিবারের এ আয়োজন।