1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

জাতী ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে চাই : নবনির্বাচিত এমপি অধ্যক্ষ মশিউর

  • আপডেট সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

বাগেরহাট-১ আসনে ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মো. মশিউর রহমান খান বলেন, “১২ তারিখের নির্বাচনে যারা আমাকে ভোট দিয়েছেন বা দেননি সবাই সমান সুযোগ-সুবিধা পাবেন। এ আসনে বাসবাসকারী মুসলিম ধর্মাবলম্বী আব্দুর রহমান ভাই যে অধিকার পাবেন, সনাতন ধর্মাবলম্বী জগদিস পান্ডে ভাই সেই সুযোগ-সুবিধা পাবেন। জাতী ধর্ম বর্ণ নির্বিশেষ সবার সমান অধিকার নিশ্চিত করবো ইনশআল্লাহ।”

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় বাংলাদেশ উপজেলা জামায়াতে ইসলামী ফকিরহাট উপজেলা শাখা কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরো বলেন, ‘আমরা সম্প্রীতির রাজনৈতিক সংস্কৃতি গড়তে চাই। বিএনপি সরকার গঠন করবেন। আমরা তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গঠনে সহায়তা করতে চাই। আমি আজ সকালেই বিজিত প্রার্থী জনাব কপিল কৃষ্ণ মন্ডলের বাড়ি গিয়ে দেখা করেছি।’

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ফকিরহাট উপজেলা শাখার সভাপতি এবিএম তৈয়াবুর রহমান, সেক্রেটারি আবুল আলা মাসুম, বাগেরহাটে জামায়াতে ইসলামী দলের নির্বাচনী প্রধান সমন্বয়ক অধ্যাপক মোফাজ্জেল হায়দার, এনসিপি বাগেরহাট জেলা কমিটির সিনিয়র সদস্য মো. লাবীব আহম্মেদ প্রমূখ। এসময় উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। স্বল্প পরিসরে আয়োজিত অনুষ্ঠানে এসময়ে ব্যাপক জনসমাগম তৈরি হয়। ১১ দলীয় জোটের পক্ষ থেকে এসময় নেতাকর্মীরা নির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. মশিউর রহমান খান দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ১৬ হাজার ২৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল ধানের শীষ প্রতীকে ১ লাখ ১৩ হাজার ২৮৩ ভোট পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.