1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

সুপারি চুরির অভিযোগে ৯ বছরের শিশু ইমনকে কুপিয়ে হত্যা

  • আপডেট সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

ময়মনসিংহের হালুয়াঘাটে সুপারি চুরির অভিযোগে ৯ বছরের এক শিশুকে ঘরে আটকিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
গত শুক্রবার সন্ধায় উপজেলার স্বদেশী ইউনিয়নের বাউসা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ওই শিশুর নাম ইমন (৯) সে ওই গ্রামের দুলাল মিয়ার ছেলে। অভিযোক্ত ব্যক্তির নাম আতাহার আলী (৩২) সে শিশু ইমনের প্রতিবেশী।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে গত কয়েকদিন আগে শিশু ইমনের বিরোদ্ধে সুপারি চুরির অভিযোগ তুলে আতাহার আলী। পরে ঘটনায় স্থানীয়ভাবে বিচার ডেকে জরিমানা করা হয়। ঘটনার পর আজ সন্ধায় ইমনকে আতাহার ঘরে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করে৷ পরে স্থানীয়রা জানাজানি হলে আতাহার ঘটনাস্থল থেকে ছটকে পড়েন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করছেন বলে জানায় পুলিশ।

স্থানীয় এক নারী জানান, সামান্য সুপারি চুরিকে কেন্দ্র করে ইমনরে ঘরে আটকাইয়া পিডাইয়া কষ্ট দিয়া মারছে। আমরা সঠিক বিচার চাই। তবে ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনাকে নির্বাচন ইস্যুতে নেওয়ার চেষ্টা করছে অনেকে। এ নিয়েজানতে চাইলে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, ঘটনা শুনার পর পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি নির্বাচন ইস্যুতে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটি সুপারি চুরির ঘটনায় ঘটেছে। নির্বাচন ইস্যুতে নয়। এর আগে চুরির ঘটনা নিয়ে বিচারও হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.