1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

শ্যামনগরে ড. মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত

  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১ দেখেছেন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা বিপুল জনসমাগমে জনসমুদ্রে পরিণত হয়েছে। শ্যামনগর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ জনসভায় বিকাল ৩টা থেকে উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভা এলাকা থেকে মিছিলসহ হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এইচ এম সাইফ আলী খাঁন এবং সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ।
এছাড়াও জনসভায় শ্যামনগর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ড. মোঃ মনিরুজ্জামান বলেন, তিনি নির্বাচিত হলে উপকূলবর্তী শ্যামনগরকে একটি আধুনিক ও মডেল উপজেলায় রূপান্তর করা হবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থান খাতে উন্নয়ন নিশ্চিত করাই হবে তার প্রধান লক্ষ্য।
প্রধান অতিথির বক্তব্যে হুমায়ুন কবির বলেন, উপকূলবর্তী শ্যামনগরের টেকসই উন্নয়নের জন্য প্রয়োজনীয় বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কারে ড. মোঃ মনিরুজ্জামানকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। তিনি আরও বলেন, আল্লাহর দান সাতক্ষীরার অপরূপ সৌন্দর্য—বিশেষ করে সুন্দরবন—ড. মনিরুজ্জামানের নেতৃত্বে একটি আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে পরিণত করা সম্ভব হবে।
এছাড়াও হুমায়ুন কবির শ্যামনগরের সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান সরকারি মহসিন ডিগ্রি কলেজকে ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার প্রতিশ্রুতি দেন।
জনসভাটি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে সাধারণ মানুষের ব্যাপক উৎসাহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.