1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
অফিসার ইনচার্জ রাজৈর এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান। মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর নাগরপুরে চুড়ান্ত ফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠিত ফুলবাড়ীতে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। মিয়ানমার থেকে ইয়াবার চালান, তুমব্রুতে বিজিবির হাতে ৪ লাখ ২০ হাজার পিস উদ্ধার শাহজাদপুরে ওলামাদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। বগুড়ায় ১৮ বোতল ফেয়ারডিলসহ নারী গ্রেপ্তার ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় পথচারী নিহত শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস  ইয়াবাসহ দুইজন গ্রেফতার

নির্বাচিত হলে নবীনগরে শান্তি ও উন্নয়নের যুগ শুরু হবে: এম এ মান্নান

  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া–৫ (নবীনগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের প্রার্থী এডভোকেট এম এ মান্নানের বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ জনসভায় মানুষের ঢল নামে।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট এম এ মান্নান বলেন,“আমি নির্বাচিত হলে নবীনগরের মানুষ শান্তিতে ঘুমাতে পারবে ইনশাআল্লাহ। মাদক, সন্ত্রাস ও অবৈধ বালুমহাল বন্ধ করবো। নবীনগরের প্রতিটি সেক্টর দালালমুক্ত করা হবে।”
তিনি আরও বলেন, নবীনগরের ২১টি ইউনিয়নের সকল রাস্তাঘাট উন্নয়ন করা হবে এবং গুরুত্বপূর্ণ ব্রিজগুলো অগ্রাধিকার ভিত্তিতে নির্মাণ করা হবে। বেকার সমস্যা নিরসনে একটি আধুনিক ট্রেনিং সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
নবীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেলের সঞ্চালনায় জনসভায় সভাপতিত্ব করেন নবীনগর পৌর বিএনপির সভাপতি ভিপি ওবায়দুল হক লিটন। দুপুর থেকেই নারী, পুরুষ ও তরুণদের বিশাল বিশাল মিছিল জনসভাস্থলে এসে যোগ দেয়। এসময় নবীনগর বাজার ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ধানের শীষের শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। জনসভায় বিএনপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.