1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

প্রচারণার শেষ দিনে পটিয়ায় জামায়াতের শোডাউন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিনে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি বড় শোডাউন অনুষ্ঠিত হয়েছে। ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর সমর্থনে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।গত সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পটিয়ার বাইতুশ শরফ এলাকা থেকে শুরু হওয়া গণমিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্টেশন এলাকায় গিয়ে শেষ হয়।মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। গণমিছিল শেষে বাসস্টেশন এলাকায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা জামায়াতের আমীর জসিম উদ্দীন।কালারপোল থানা জামায়াতের আমীর মাস্টার জসিম উদ্দীনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য জাফর সাদেক। সমাবেশে আরও বক্তব্য দেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. ফরিদুল আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এম. ইয়াকুব আলী, প্রধান নির্বাচনী সমন্বয়কারী শাহজাহান মহিউদ্দীন, উপজেলা এলডিপির সভাপতি মুনছর আলম এবং পৌর জামায়াতের আমীর সেলিম উদ্দীন। প্রধান অতিথির বক্তব্যে জাফর সাদেক বলেন, আগামী নির্বাচনে পটিয়ায় ‘নীরব ভোট বিপ্লব’ হবে। তিনি বলেন, জনগণ দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে ভোটের মাধ্যমে রায় দেবে। ডা. ফরিদুল আলম বলেন, পটিয়ার উন্নয়ন ও সুশাসনের জন্য সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন। তিনি ভোটারদের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।সমাবেশে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, আসন্ন নির্বাচনে পটিয়ায় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোটের প্রতিফলন দেখা যাবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.