যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ঢাকা পাঁচ আলহাজ্ব নবিউল্লাহ নবীর নির্বাচনী জনসভা ও ধানের শীষের পক্ষে জনসভা অনুষ্ঠিত হয়েছে সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
নির্বাচনী জনসভায় প্রধান বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। সভাপত্বিত করেন ঢাকা ৫ আসনের মনোনীত প্রার্থী ধানের শীষেরকান্ডার জনাব আলহাজ্ব নবী উল্লাহ নবী। তিনি তার বক্তব্যে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা রক্ষায় অবহেলিত ড্যামরায় সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি মেডিকেল স্থাপনা, করিম ঝুট মিল ও বাওয়ানী জুটমিল পুনরায় চালু ও একটি ইপিজেড গড়ে তোলার আবেদন জানিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান। সবার আগে বাংলাদেশ স্লোগান সামনে রেখে
জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপির আহবায়ক জনাব সেলিম রেজা চৌধুরী ও সিনিয়র যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান জামান। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ডেমরা থানা আহবায়ক মোঃ শহিদুল ইসলাম মুন্সী ও যুগ্ন আহবায়ক মোঃ অহিদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদীবিএনপির মূল দলসহ দলের অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে জনাব তারেক রহমান বলেন আজ নবিউল্লাহ নবীর হাতে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ধানের শীষের পতীক তুলে দেওয়া হয় এবং তার উত্থাপিত সকল দাবি পূরণের আশ্বাস দেন।
জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোড উৎসবমুখর হয়ে ওঠে।