1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

গনতন্ত্র পুনরুদ্ধারে ভোট দিন ধানের শীষে নাগরপুরে নিবার্চনী জনসভায়.. লাভলু

  • আপডেট সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

গনতন্ত্র পুনরুদ্ধার ও আধুনিক নাগরপুর-দেলদুয়ার গঠনে ধানের শীষ প্রতিকে ভোট চাইলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের বিএনপির দলীয় প্রার্থী সাবেক ছাত্র নেতা রবিউল আওয়াল লাভলু। সোমবার (৯ ফেব্রুয়ারীর) বিকালে নাগরপুর সরকারি কলেজ মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত এক বিশাল নিবার্চনী জনসভায় তিনি ভোটারদের কাছে এ আহবান জানান। তিনি বলেন, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন তাহলে আমি আমার নির্বাচনি এলাকা দুর্নীতিবাজ, চাদাবাজ ও সন্ত্রাস মুক্ত করবো। আমি অন্যায় করিনা অন্যায়কে প্রশ্রয়ও দেব না। তিনি আরও বলেন, আগামী ১২ ই ফেব্রুয়ারীর নিবার্চন অত্যন্ত গুরুত্বপূর্ন নিবার্চন কাজেই ধানের শীষে ভোট দিয়ে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।
নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিয়োদ্ধা এম এ ছালামের সভাপতিত্বে ও সাধারন-সম্পাদক মো. হাবিবুর রহমান হবির সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়রসহ-সভাপতি আহাম্মদ আলী রানা ও এম ফিরোজ সিদ্দিকী, উপজেলা বিএনপির সদস্য দিপালী চক্রবর্ত্রী, মনোয়রা মকুল, শরিফ উদ্দিন আরজু, এ্যাড. ইকবাল হোসেন খান, মো. আতিকুর রহমান আতিক, সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক ফারুক আহাম্মেদ খান, প্রচার-সম্পাদক মো. নজরুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাজাহান সাজু, কৃষকদলের সাধারন-সম্পাদক মো. জাহিদ হাসান, ছাত্রদলের আহবায়কমীর খালেক মাহবুব রাসেলপ্রমূখ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.