1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

সাংবাদিকদের টাকার বিনিময়ে ম্যানেজ করে এসেছি এ ধরনের বক্তব্য প্রত্যাহারের জন্য নরসিংদীতে সাংবাদিকদের মানববন্ধন।

  • আপডেট সময় : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ১৫৯ দেখেছেন

আর এ লায়ন সরকার নরসিংদী জেলা প্রতিনিধি:

গণমাধ্যমের কণ্ঠ রোধ, সাংবাদিকদের নামে অপপ্রচারের প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী সদর প্রেসক্লাব, নরসিংদী জেলা ক্রাইম রিপোর্টার ইউনিটি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন, নরসিংদী জেলা জার্নালিস্ট্যান্ড রাইটার্স সোসাইটির ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে সাম্প্রতিককালে সাংবাদিকদের মেনেজ করে এসেছি এরকম বক্তব্য মানহানিকর হওয়ায় সংবাদকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার, দুর্নীতির সংবাদ প্রকাশ নিয়ে আপত্তিকর বিবৃতি প্রত্যাহারের দাবি জানানো হয়।

বুধবার (০৩ জুলাই) সকাল ১১টায় নরসিংদী আরশিনগর নরসিংদী সদর প্রেসক্লাবের সামনে সাংবাদিক মাসুদ রানা বাবুলের সার্বিক তত্ত্বাবধানে বক্তব্য রাখেন আজকে চেতনার সম্পাদক এবিএম আজরাফ টিপু, নরসিংদী সদর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি খোকা, আঞ্চলিক সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক নুরুজ্জামান পিটু, রিপোর্টার্স ইউনিটির সভাপতি ওবায়দুর ইসলাম, আনন্দ টিভি ও ইনকিলাবের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, মোহনা টিভির জেলা প্রতিনিধি রেজাউল করিম, দৈনিক ঘোষণা পত্রিকার জেলা প্রতিনিধি আর এ লায়ন সরকার।

নরসিংদী সদর ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, শিবপুর প্রেসক্লাবের আহ্বায়ক কামাল প্রধান,সিএনএন বাংলা টিভির প্রতিনিধি মাইনুদ্দিন সরকার, জোনাকি টেলিভিশনের ফাহিমা খানম, নরসিংদী প্রাইম রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি,জিএম মতিউর রহমান, সাংবাদিক ডাক্তার শরিফ প্রমুখ।

আর এ লায়ন সরকারের সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন দৈনিক যুগ যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি আলমগীর, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাবের নরসিংদীর কমিটির সভাপতি রফিকুল মিয়া, সাপ্তাহিক মশালের প্রতিনিধি সোহাগ, সাপ্তাহিক মশালের রিপোর্টার শেখ রনি, দৈনিক দিনের কন্ঠে জেলা প্রতিনিধি হাসান সরকার, সাপ্তাহিক নরসিংদীর সংবাদের স্টাফ রিপোর্টার কামাল সরকার, দৈনিক লাল-সবুজের প্রতিনিধি মোতাহার হোসেন।

দৈনিক গোয়েন্দা রিপোর্টের প্রতিনিধি তালাত মাহমুদ, দৈনিক রূপবানীর রায়পুরা প্রতিনিধি হোসেন সরকার, দৈনিক দেশের পত্রের জেলা প্রতিনিধি রেজাউল করিম, দৈনিক বজ্র শক্তির জেলা প্রতিনিধি আলতাফ হোসেন, দৈনিক সরকার পত্রিকার জেলা প্রতিনিধি সনিয়া আক্তার, সাপ্তাহিক সমাজের পত্রিকার নির্বাহী সম্পাদক গোপাল সাহা, স্টাফ রিপোর্টার মানিক মিয়া, নরসিংদী বার্তার পত্রিকার স্টাফ রিপোর্টার জামান মিয়া, সাপ্তাহিক জাগরিত বাংলার প্রতিনিধি গাজী পারভেজসহ ইলেকট্রিক প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দরা অবস্থিত।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রভাবশালীদের লুটপাটের চিত্র উন্মোচনে গণমাধ্যমের গুটি কয়েককর্মী কাজ করছেন। তাদের সেই কণ্ঠ রোধ করতে প্রভাবশালীরা নানা তৎপরতা চালাচ্ছেন। সাংবাদিকদের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার । আবার দুর্নীতির পক্ষে অবস্থান নিয়ে বিভিন্ন সংস্থা বিবৃতি দিয়ে স্বাধীন সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। ভয়ভীতি দেখিয়ে কণ্ঠরোধের চেষ্টা করছে।

সাংবাদিকরা গণমাধ্যমে সাধারণ মানুষের অধিকার, দুর্নীতি, অনিয়মের চিত্র তুলে ধরতে কাজ করেন। সেই লেখনি কোনো অপশক্তি বন্ধ করতে পারবে না। মানববন্ধন থেকে উপস্থিত সাংবাদিকরা জানান আগামী এক সপ্তাহের মধ্যে লায়লা কানিজ লাকি চেয়ারম্যান রায়পুরা উপজেলা পরিষদ, সাংবাদিকদেরকে ম্যানেজ করে এসেছি টাকার বিনিময়ে এই বক্তব্যের জন্য তিনি যদি ক্ষমা না চান তাহলে এক সপ্তাহ পর বৃহত্তম আন্দোলনের ডাক দিবেন, বিভিন্ন সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.