1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

স্বার্থের বিনিময়ে নিশ্চুপ প্রশাসন: বগুড়ায় ভবন ধসের ঝুঁকি ও ইউএনও’র উপহাস!

  • আপডেট সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

বগুড়া পৌরসভার উপশহর ১৭নং রোডে ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন করে বহুতল ভবন নির্মাণের ফলে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি ৫ তলা আবাসিক ভবন। টিএমএসএস-এর চিকিৎসক ডা. মাহফুজুর ইসলামের নির্মাণাধীন ভবনের জন্য পুকুরসম গভীর গর্ত করে মাটি কাটায় পাশের ভবনটি ধসে পড়ার উপক্রম হলেও প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। অভিযোগ উঠেছে, স্বার্থের বিনিময়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ এই ভয়াবহ অনিয়ম দেখেও রহস্যজনক নীরবতা পালন করছে।

ভুক্তভোগী ও এলাকাবাসীর দাবি, ডা. মাহফুজুর ইসলামের ভবন নির্মাণের জন্য কোনো প্রকার শক্তিশালী ‘শোর পাইলিং’ ছাড়াই গভীর খনন কাজ চালানো হচ্ছে। এতে পাশের ৫ তলা ভবনটির ভিত্তি (Foundation) আলগা হয়ে পড়ায় যেকোনো মুহূর্তে বড় ধরনের ধসের আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া জনচলাচলের সাধারণ রাস্তাটিও বালু দিয়ে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে।

মর্মান্তিক বিষয় হলো, ভুক্তভোগী পরিবারটি আইনগত সহায়তা পেতে বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ দিতে গেলে ডিউটি অফিসার এসআই মেহেদী হাসান চরম অসহযোগিতা করেন। তিনি অভিযোগের রিসিভ কপি দিতে অস্বীকৃতি জানান এবং মন্তব্য করেন— “পুলিশে অভিযোগ দিয়ে লাভ হবে না, আপনি ইউএনও’র সাথে যোগাযোগ করেন।”

পরবর্তীতে ভুক্তভোগী মুঠোফোনে বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সাথে যোগাযোগ করলে তিনি কোনো আইনি ব্যবস্থা না নিয়ে উল্টো উপহাস করে বলেন— “মাটি না কাটলে বাড়ি করবে কীভাবে?” থানা পুলিশ এবং উপজেলা প্রশাসনের এমন দায়িত্বজ্ঞানহীন ও বিদ্রূপাত্মক আচরণে ভুক্তভোগী পরিবারটি এখন বিচারহীনতার চরম শঙ্কায় ভুগছে।

এলাকাবাসীর প্রশ্ন, বড় ধরনের প্রাণহানি বা ভবন ধসের ট্রাজেডি ঘটার পর কি তবে প্রশাসনের ঘুম ভাঙবে? টিএমএসএস-এর প্রভাব নাকি অন্য কোনো অদৃশ্য স্বার্থের কারণে প্রশাসন জননিরাপত্তাকে এভাবে তুচ্ছজ্ঞান করছে? অবিলম্বে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেন এই অনিয়মতান্ত্রিক নির্মাণ কাজ বন্ধ করে জননিরাপত্তা নিশ্চিত করেন—এমনটাই দাবি এলাকাবাসীর।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.