1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

আগৈলঝাড়ায় বাগধা ইউনিয়নে ধানের শীষের বিশাল মিছিল

  • আপডেট সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের ঐতিহ্যবাহী আস্কর কালীবাড়ি প্রাঙ্গণে ধানের শীষের সমর্থনে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলকে ঘিরে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কর্মসূচিটি পরিণত হয় এক জনসম্পৃক্ততার মিলনমেলায়।
যুক্তরাষ্ট্র প্রবাসী সমাজসেবক ও রাজনৈতিক সংগঠক ওহিদুজ্জামান নিলুর আয়োজনে অনুষ্ঠিত এ মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মিছিলটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আস্কর কালীবাড়ি এলাকায় এসে সমবেত হয়।
এ সময় উপস্থিত বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ধানের শীষ একটি প্রতীক। তারা শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
সমাবেশে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন বয়সী মানুষ ধানের শীষে ভোট দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। তারা বলেন, উন্নয়ন, সহাবস্থান ও নিরাপদ ভবিষ্যতের প্রত্যাশা থেকেই তারা ভোটের সিদ্ধান্ত নিতে চান।
আয়োজক ওহিদুজ্জামান নিলু বলেন, “এই মিছিল প্রমাণ করে—আগৈলঝাড়ার মানুষ ঐক্যবদ্ধ। দল-মত নির্বিশেষে সবাই একটি সুন্দর, ন্যায্য ও গণতান্ত্রিক ভবিষ্যতের পক্ষে অবস্থান নিচ্ছেন।”
স্থানীয়দের মতে, বাগধা ইউনিয়নে এ ধরনের বড় আয়োজন ভোটের মাঠে নতুন মাত্রা যোগ করেছে এবং সাধারণ মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা আরও বাড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.