‘বাংলাদেশ আমার অহংকার’—এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ, ডাকাতি, রাহাজানি ও অনলাইন প্রতারণাসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। পাশাপাশি অনলাইন জুয়া ও বিভিন্ন ধরনের অনলাইন প্রতারণা প্রতিরোধে র্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
বাদী নন্দলালের দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামি মোঃ আল আমিন (২৭) ভিকটিমের সিএনজিতে যাতায়াতের সময় নিজেকে একজন সেনাবাহিনীর সদস্য এবং বর্তমানে গাইবান্ধা র্যাব ক্যাম্পে কর্মরত রয়েছে বলে পরিচয় দেয়। ভিকটিম সিএনজি চালক তা বিশ্বাস করে নিজের বেদখল হওয়া জমি উদ্ধার করার জন্য ভুয়া র্যাব সদস্যকে অনুরোধ করেন।
পরবর্তীতে মোবাইল ফোনের মাধ্যমে ভিকটিমকে গাইবান্ধা বাসস্ট্যান্ডে আসতে বলা হয়। সেখানে প্রতারক আল আমিন জমি উদ্ধার করে দেওয়ার কথা বলে ভিকটিমের কাছ থেকে ১৪ হাজার টাকা গ্রহণ করে। টাকা নেওয়ার পর কাজ না হওয়ায় ভিকটিম আল আমিনের মোবাইলে যোগ