1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

মাদারীপুরে SOLE UAS-এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও ড. গোলাম রাব্বানী ‘নয়ন বাঙালি’র জন্মদিন উদযাপন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

SOLE UAS-এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং SOLE USA-এর প্রতিষ্ঠাতা, উইথ ফোরামের ফাউন্ডার ও আমেরিকা বার অ্যাসোসিয়েশনের সদস্য ড. গোলাম রাব্বানী ‘নয়ন বাঙালি’র জন্মদিন উপলক্ষে মাদারীপুরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মাদারীপুরবাসীর পক্ষ থেকে কেক কাটা হয় এবং ড. গোলাম রাব্বানী ‘নয়ন বাঙালি’সহ SOLE USA এর উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া ও শপথ বাক্য পাঠ পরিচালনা করেন  মানবাধিকার কর্মী, ইনভেষ্টিগেটিভ জার্নালিস্ট ও SOLE USA-এর সম্মানিত জেলা কো-অর্ডিনেটর মোহাম্মদ আহসান হাবিব।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক ঘোষণা-এর জেলা প্রতিনিধি রেজাউল করিম,দৈনিক আলোকিত স্বদেশ পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি হাবিবুর রহমান সুমন,  রূপসী বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম সোহাগ কাজী, মুভি বাংলা টিভির জেলা প্রতিনিধি টিপু সুলতানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের গণমাধ্যমকর্মী ও সম্মানিত নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, প্রবাসী বাংলাদেশিদের শিক্ষা, আইন ও সামাজিক উন্নয়নে এবং বাংলাদেশে স্বচ্ছ রাজনৈতিক ধারা প্রবর্তনে বিভিন্ন শিক্ষামূলক কর্মকাণ্ড করে SOLE USA গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও প্রতিষ্ঠানটির এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.