1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) এমপি প্রার্থী নজরুল ইসলামের ধানের শীষের গনজোয়ার 

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২ দেখেছেন

১৩ তম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশের ন্যায় দুর্গাপুর উপজেলা জুড়ে নির্বাচনী আমেজের ফুর-ফুরে বাতাস লেগেছে সাধারণ ভোটারদের মনে। চায়ের দোকান থেকে শুরু করে মাঠে-ঘাটে,হাটে-বাজারে, কৃষি ক্ষেতে সব জায়গায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ১২ ই ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন।
সরেজমিনে দেখা যায়, ৪ ঠা ফেব্রুয়ারি ২০২৬ইং রাজশাহী-৫ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যাপক মোঃ নজরুল ইসলামের পক্ষে নির্বাচনী প্রচারণায় দুর্গাপুর জয়নগর ইউনিয়নে আসেন তাঁর সুযোগ্য সন্তান ব্যারিস্টার আবু বক্কর সিদ্দিক রাজন। এই সময় তাঁর সাথে ছিলেন, গোলাম মুর্তজা, সদস্য, দুর্গাপুর উপজেলা বিএনপি, মাহাবুর রহমান সান্টু, সভাপতি, জয়নগর ইউনিয়ন বিএনপি, জাকির হোসেন, সাধারণ সম্পাদক, জয়নগর ইউনিয়ন বিএনপি, হুমায়ূন কবির টিটু, সাবেক ছাত্রনেতা,বাবলু মাষ্টার,বিএনপি নেতা,আলামিন হক বিজয়, সাবেক ছাত্রনেতা, যুবনেতা মাহামুদ তালুকদার, যুবনেতা মাহাবুব তালুকদার, যুবনেতা সুমন,ছাত্রনেতা বিপুল, হিমেল,নাহিদ,ভুট্টু,আলভি,সীমান্ত সহ শত শত নেতাকর্মী।
ব্যারিস্টার রাজন জয়নগর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ১৯ টি গ্রামে ভোটারদের কাছে যান এবং ধানের শীষের পক্ষে ভোট চান। এই সময় তিনি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এসে সরকার গঠন করলে দেশের জনগণের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করবে জনাব তারেক রহমানের ৩১ দফা তুলে ধরেন। নজরুল ইসলামকে সংসদ সদস্য নির্বাচিত করে সংসদে পাঠালে পুঠিয়া-দুর্গাপুরের অবহেলিত রাস্তা, বেকারত্ব দূরীকরণে প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান তৈরি, নারীদের সাবলম্বী করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ সহ সার্বিক অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
তাঁর এই প্রচারণায় নারী ভোটারদের মাঝে বেশি উৎসাহ লক্ষ্য করা যায়। বিভিন্ন গ্রামের নারী ভোটাররা ব্যারিস্টার রাজনকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
এই সময় নারী ভোটাররা বলেন,আমরা শহীদ জিয়ার আদর্শ দেখেছি,আমরা আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের উপর অত্যাচার দেখেছি। নজরুল ইসলাম সৎ ও ভাল মানুষ তার প্রতিক ধানের শীষ। আমাদের ভোট ধানের শীষে দিয়ে বিজয়ী করে খালেদা জিয়ার আত্মার শান্তি দিতে চাই।
কথা হয় পুরুষ ভোটারদের সাথে তারা বলেন, দীর্ঘ ১৭ বছর পর আমরা ভোট দিবো। আমাদের কাছে সৎ ও যোগ্য প্রার্থী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম আমাদের ভোট ধানের শীষের পক্ষে তাঁকেই দিবো। কথা হয় তরুণ ভোটারদের সাথে তারা বলেন, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে ৬ জন প্রার্থী আছেন তাঁদের মধ্যে সৎ,যোগ্য,ভদ্র, ধার্মিক অধ্যাপক নজরুল ইসলাম। তিনি পাশ‌ করলে এলাকায় দুর্নীতি হবে না, জন কল্যাণে এলাকার ব্যাপক উন্নয়ন করা হবে, ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.