1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

ধনবাড়ীতে নিখোজ শিশুর বস্তুাবন্দি মরদেহ উদ্ধার

  • আপডেট সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

টাঙ্গাইলের ধনবাড়ীতে ৭ বছর বয়সী এক শিশুর বস্তা বন্দি মরদেহ উদ্বার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার যদুনাথপুর ইউনিয়নের বারইপাড়া গ্রামে এক পরিত্যক্ত ঘর থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশুর বড় ভাই কান্নাজড়িত কণ্ঠে জানায় গত ২৬ জানুয়ারি সোমবার বাড়ি থেকে নিখোঁজ হয় ছোট বোন তৃতীয় শ্রেণি ছাত্রী মারিয়া (৭)। এলাকায় মাইকিং সহ অনেক খোঁজাখুঁজির পর কোথায়ও না পেয়ে সন্দেহজনক ভাবে পাশে বংশাই নদীতে ফায়ার সার্ভিসের ডুবরী দল  এক দিন উদ্ধার অভিযান চালিয়েও তাকে পায়নি। এঘটনায় নিহত মারিয়ার বাবা উজ্জ্বল হোসেন গত শুক্রবার ধনবাড়ী থানায় একটা সাধারণ ডায়রী করেন । গতকাল ভোরে স্থানিয় মুসল্লিরা ফজরের নামাজ শেষ করে বাড়ী ফেরার পথে রাস্তায় পাশে মৃত নান্নু মিয়ার পরিত্যক্ত ঘরের  ভিতর থেকে  লাশের দুর্গন্ধ পান ।
স্থানীয়রা পরিত্যক্ত ঐই ঘরে খোঁজাখুঁজি  শুরু করে ঐ ঘরেী ভিতরে থাকা এক স্টীলের বাক্সে বস্তাবন্ধী অবস্থয় নিহত শিশুর মারিয়া লাশ দেখতে পায়। পরে পুলিশ কে খবর দিলে ধনবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে পোঁছে মরদেহ  উদ্ধার করে। সহকারী পুলিশ সুপার( মধুপুর সার্কেল ) আরিফুল ইসলাম জানান, মরদেহটি  উদ্ধার করা হয়েছে । সেই  সাথে উক্ত ঘটনার তদন্তের স্বার্থে  প্রাথমিক জিঙ্গাসাবাদের জন্য দু’জনকে পুলিশ হেফাজতে আনা হয়েছে । মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল  মর্গে প্রেরণ করা হয়েছে । ময়নাতদন্তের পর মূল রহস্য জানা যাবে ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.