1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে কাজ করছে সরকার: মঈন খান ইন্দোনেশিয়ায় ওষুধ-তৈরি পোশাকের বাজার বাড়াতে চায় বাংলাদেশ মিরপুরে দখলমুক্ত ফুটপাতে ফিরেছে পথচারীর স্বস্তি বিজেএমসির বন্ধ পাটকল চালু, বাড়ছে কর্মসংস্থান

ভোটে নির্বাচিত হলে চাকরিচ্যুত ব্যাংকারদের পুনর্বাসনের আশ্বাস পেয়ারুর

  • আপডেট সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বৃহত্তর সুন্নী জোট ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী ছৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারু বলেছেন, ভোটে নির্বাচিত হলে তিনি সবার আগে পটিয়ার চাকরিচ্যুত ব্যাংকারদের পুনর্বাসন ও কর্মসংস্থানের উদ্যোগ নেবেন।  গত শনিবার (৩১ জানুয়ারি) চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাও ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগকালে এসব কথা বলেন মোমবাতি প্রতীকের এই প্রার্থী। দিনভর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি।গণসংযোগকালে এয়ার মোহাম্মদ পেয়ারু বলেন, ‘পটিয়ায় অনেক দক্ষ ও অভিজ্ঞ ব্যাংকার আজ কর্মহীন। তাদের জীবনমান ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।নির্বাচিত হলে আমি বিষয়টি অগ্রাধিকার দিয়ে দেখব।’ পাশাপাশি তিনি পটিয়া উপজেলার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও জনস্বার্থে কাজ করার প্রতিশ্রুতি দেন।এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট পটিয়া শাখার নেতৃবৃন্দ, যুবসেনা ও ছাত্রসেনার কর্মীরা। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে উপস্থিত ছিলেন জামাল উদ্দিন, ডা. জাফর আহমেদ, আবুল কাশেম মাস্টার, শাহাদাত মিয়া বিটুল, আজিজুল হাকিম ও রফিকুল ইসলাম। যুবসেনা থেকে উপস্থিত ছিলেন সাইফুল আলম, ইয়াসিন নূর, গোলাম সালওয়ার, সোলাইমান, লোকমান হাকিব ও আজাদ হাসেম। ছাত্রসেনা থেকে উপস্থিত ছিলেন আজিম উদ্দিন আরিফ, আরফাত হোসেন সবুজ, সাজ্জাদ হোসেন, সালওয়ার ইসলাম, বিজয়, মোহাম্মদ তারেক ও আরফাত। গণসংযোগ কর্মসূচি শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দিনের কার্যক্রম শেষ হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.