1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড গাইবান্ধায় সুন্দরগঞ্জ থানা মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার কুড়িগ্রাম জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ইমাম সম্মেলন: নীতি-নৈতিকতা ও সমাজ সংস্কারে ইমামদের ভূমিকার ওপর এমপি পিনাকের গুরুত্বারোপ

নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপডেট সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১ দেখেছেন

উদ্যোক্তা তৈরির অনন্য প্ল্যাটফর্ম নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়েছে উদ্যোক্তা সম্মেলন, হস্তশিল্প মিনি মেলা ও উদ্যোক্তাদের সফলতার গল্প শোনার বিশেষ আয়োজন।
কুষ্টিয়ার ওয়েস্টেরিয়া ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার নারী ও পুরুষ উদ্যোক্তাদের প্রাণবন্ত অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজন।
অনুষ্ঠানে প্রধান আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও স্বপ্নদ্রষ্টা জনাব ইকবাল বাহার জাহিদ। তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্য ও জীবনদর্শন— “স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন, লেগে থাকুন—সাফল্য আসবেই”—
দেশের হাজারো উদ্যোক্তার পথচলার অনুপ্রেরণা হয়ে উঠেছে বলে বক্তারা মন্তব্য করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবিক কুষ্টিয়া জেলার কোর ভলান্টিয়ার লিমন আহমেদ, মানবিক কুষ্টিয়া জেলা এম্বাসাডর ও সফল নারী উদ্যোক্তা সাবিনা সারমিন—স্বত্বাধিকারী সাবিনা বুটিক হাউজ ও সাবিনা ফুড কর্নার। এছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার সফল নারী উদ্যোক্তা ও হস্তশিল্প প্রশিক্ষক, জেলা এম্বাসাডর ওয়ারেক্বা বিনতে ওয়ালী—স্বত্বাধিকারী মম সপ।
অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন সফল উদ্যোক্তা মমতাজ পারভিন কাকলি—স্বত্বাধিকারী ওয়েস্টেরিয়া রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে, সোনিয়া পারভীন—স্বত্বাধিকারী নিউ চয়েস আউটলেট এবং জেলা পরিষদ কুষ্টিয়ার সদস্য হোসনে আরা জামান।
বক্তারা বলেন, নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন শুধু উদ্যোক্তা তৈরি করছে না, বরং আত্মবিশ্বাস, মানবিকতা ও টেকসই উন্নয়নের একটি শক্ত ভিত্তি গড়ে তুলছে। উদ্যোক্তা সম্মেলনের পাশাপাশি আয়োজিত হস্তশিল্প মিনি মেলায় স্থানীয় উদ্যোক্তাদের তৈরি পণ্য প্রদর্শিত হয়, যা দর্শনার্থীদের দারুণভাবে আকৃষ্ট করে। অনুষ্ঠানটি কুষ্টিয়ায় উদ্যোক্তা বিকাশে নতুন অনুপ্রেরণা যোগাবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.