1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
শাহজাদপুরে ওলামাদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। বগুড়ায় ১৮ বোতল ফেয়ারডিলসহ নারী গ্রেপ্তার ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় পথচারী নিহত শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস  ইয়াবাসহ দুইজন গ্রেফতার শীত নামতেই নাসিরনগরে পাখি শিকারের হিড়িক, ছবি তুলতেই মুখ ঢাকলেন শিকারিরা সলঙ্গায় বেশি দামে গ্যাস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর জরিমানা ‌কক্সবাজারের ঐতিহ্যবাহী ছুরতিয়া সিনিয়র মাদ্রাসায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পালিত জমি নিয়ে বিরোধের জেরে কাশিয়ানীতে হামলার অভিযোগ, আহত মা-ছেলে সাদুল্লাপুরে নয়ানপুর দাখিল মাদ্রাসায় অনিয়মের অভিযোগ দিনাজপুরের বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন, মন্ত্রী ও প্রতিমন্ত্রী

কক্সবাজার সদর–রামু–ঈদগাঁও আসনে তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন,মোট ভোটার ৫ লাখ ৩৫ হাজার ৪৮

  • আপডেট সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১ দেখেছেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন আসনভিত্তিক হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করেছে। প্রকাশিত তালিকা অনুযায়ী, কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন কক্সবাজার-৩ (আসন নম্বর–২৯৬)-এ এবার মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৩৫ হাজার ৪৮ জন।

তবে এই বিপুল সংখ্যক ভোটারের মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন মাত্র ১ জন, যা ভোটার তালিকায় একটি উল্লেখযোগ্য তথ্য হিসেবে উঠে এসেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এই আসনে পুরুষ ভোটার ২ লাখ ৮০ হাজার ৭৭৯ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৫৪ হাজার ২৬৮ জন।

নির্বাচনী ব্যবস্থাপনার অংশ হিসেবে পুরো আসনে মোট ১৮২টি ভোট কেন্দ্র এবং ১ হাজার ১০৭টি ভোট কক্ষ নির্ধারণ করা হয়েছে।

এদিকে, পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের জন্য এ পর্যন্ত ১০ হাজার ৯১৫ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে ১০ হাজার ৩২৯ জন পুরুষ ও ৫৮৬ জন মহিলা ভোটার রয়েছেন। তবে পোস্টাল ব্যালটে কোনো তৃতীয় লিঙ্গের ভোটার নিবন্ধন করেননি বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

রাজনৈতিক ও ভৌগোলিক গুরুত্ব বিবেচনায় কক্সবাজার-৩ আসনটি দীর্ঘদিন ধরেই আলোচনায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই আসনে ইতোমধ্যে নির্বাচনী প্রস্তুতি ও রাজনৈতিক তৎপরতা বাড়তে শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.