বগুড়া -৫ (শেরপুর – ধুনট) আসনে ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নে কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে ৬ নং ওয়ার্ডে দিঘলকান্দি তিন মাথা বাজারে কৃষক দলের উদ্যোগে আল হাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজের ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও প্রচার প্রচারণা করেন। ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে । গত ২৮/০১/২৬ ইং তারিখ বুধবার বিকাল ৫.০০টায়, ধুনট উপজেলা চৌকিবাড়ি ইউনিয়নের দিখলকান্দী তিন মাথা বাজারে এ প্রচারণার কাজ করেন।
এসময় উপস্থিত ছিলেন চৌকি বাড়ি ইউনিয়ন কৃষক দলের ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক খোরশেদ আলম,সাংগঠনিক সম্পাদক শামীম, ৫নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি কামরুল হাসান, ৪নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক বুলু, সহ-সভাপতি আব্দুল ওহাব ।
চৌকিবাড়ি ইউনিয়ন মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মুঞ্জু আকন্দ,মৎস্য বিষয়ক সম্পাদক ছেভিল রানা সহ বিএনপি, উপজেলা ছাত্রদল নেতা মিসকাত হাসান, যুব দল ও ছাত্রদল সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।