গতকাল বুধবার (২৮ জানুয়ারি) বিকালে রামগঞ্জ উপজেলার ৩নং ভাদুর ইউনিয়নের মধ্য ভাদুর ৩নং ওয়ার্ডের খামার বাড়ি এলাকায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ জাকির হোসেন পাটওয়ারী উপস্থিত থেকে স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় তিনি হাতপাখা প্রতীকের পক্ষে ভোট কামনা করেন এবং রামগঞ্জের সার্বিক উন্নয়ন, প্রতিটি ইউনিয়নে চিকিৎসা সেবা নিশ্চিতকরণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।
উঠান বৈঠকে পর্দার আড়ালে মা-বোনেরাও অংশগ্রহণ করেন। স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও আগ্রহে উঠান বৈঠকটি প্রাণবন্ত হয়ে ওঠে।