1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

রামগঞ্জে ধানের শীষ প্রতীকের প্রার্থীর সাথে সাংবাদিকদের মত বিনিময়

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১ দেখেছেন

লক্ষ্মীপুরের রামগঞ্জে মঙ্গলবার রাত দশটায় রামগঞ্জ শহরস্থ ক্যাপসিকাম হোটেল এন্ড রেস্টুরেন্টে লক্ষ্মীপুরে-১ রামগঞ্জ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ শাহাদাত হোসেন সেলিমের রামগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাবের সভাপতি ও মানবজমিন পত্রিকার রামগঞ্জ প্রতিনিধি মোঃ আবু তাহের এর সভাপতিতে এবং সাবেক সভাপতি মাহমুদ ফারুকের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য প্রদান করেন ইনকিলাবের স্টাফ রিপোর্টার এস এম বাবুল বাবর, দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি মোঃ রহমত উল্যা,আমার দেশ প্রতিনিধি মোহাম্মদ মাসুদ রানা মনি, ডেল্টা টাইমস ও পল্লী টিভির সাংবাদিক ওমর ফারুক পাটোয়ারী, আমাদের সময় প্রতিনিধি জাকির হোসেন পাটোয়ারী, দিনকাল প্রতিনিধি পাটোয়ারী হোসেন শরীফ, দৈনিক ঢাকা প্রতিনিধি তপন মজুমদারসহ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলার মুকুল পত্রিকার সম্পাদক ও প্রকাশক এ.কে.এম মিজানুর রহমান মুকুল, নির্বাহী সম্পাদক আফরোজা রহমান রাঙ্গা, দৈনিক কালবেলার প্রতিনিধি ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাবেক সভাপতি শাখাওয়াত হোসেন জাহাঙ্গীর, সাবেক সভাপতি ও আজকের রূপান্তর বার্তা সম্পাদক জাকির হোসেন মোস্তান, মো: দৈনিক বাংলাবাজার প্রতিনিধি মো: মনির হোসেন পাটোয়ারী, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম কবির, সমকাল প্রতিনিধি জাকির হোসেন সুমন, দৈনিক সংবাদ প্রতিনিধি এমরান হোসেন পাটোয়ারী, দৈনিক গনমুক্তি প্রতিনিধি মো: আউয়াল হোসেন পাটোয়ারী, দৈনিক আলোকিত প্রতিদিন প্রতিনিধি হালিম খাঁন লিটন, আজকালের খবর প্রতিনিধি মোঃ শাহ আলম, দৈনিক বাংলাদেশের আলো প্রতিনিধি জহির হোসেন, আমার সংবাদ প্রতিনিধি রাজু হোসেন, দৈনিক সংবাদ সারাবেলা প্রতিনিধি মো: ছায়েদ হোসেন, যায়যায়দিন প্রতিনিধি কনক মজুমদার, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি পারভেজ হোসেন, জনতার জমিন প্রতিনিধি আবদুর রহমান, ভোরের সময় প্রতিনিধি হাসানুর জামান, দৈনিক স্বাধীন সংবাদ ইকবাল খন্দকার শান্ত, নতুন সময় প্রতিনিধি তামজিদ হোসেন রুবেল, ডেইলী ভিশন প্রতিনিধি সাফায়েত হোসেন, বনিক বার্তা প্রতিনিধি এমরান হোসেন রাজন, আলোচনা সভায় শাহাদাত হোসেন সেলিম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং রামগঞ্জের উন্নয়ন সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের সাথে খোলামেলা আলোচনা করেন। তিনি বলেন আসন্ন সংসদ নির্বাচনে তিনি যদি নির্বাচিত হন তাহলে রামগঞ্জের অবকাঠামো উন্নয়নে তিনি জোরালো ভুমিকা রাখবেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.