1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
সাত মাসেও তদন্ত প্রতিবেদন আদালতে না পাঠানোর অভিযোগ আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ঢাকার ধামরাইয়ে পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ, শিরোপা অপরাধ উত্তর বিভাগের সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা রুহিয়ায় ২২পিছ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির টাকা সহ দুই মাদক কারবারি আটক ডেঙ্গু মহামারী নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা মোটেও সন্তোষজনক নয়: মুহাম্মদ হাফিজুর রহমান কালকিনিতে অতিরিক্ত মজুদ ১৪০ বস্তা সার জব্দ, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা টঙ্গীতে র‍্যাবের হাতে গ্রেফতার দেওয়ানগঞ্জের শীর্ষ ভূমিদস্যু ও সন্ত্রাসী ফারুক খান নওগাঁয় ভয়াবহ আগুনে পুড়ল চার পরিবারের ঘরবাড়ি, সর্বস্ব হারিয়ে দিশেহারা ক্ষতিগ্রস্তরা ঘোড়ঘাটে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু

ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার চেষ্টা করলে তাৎক্ষণিক ব্যবস্থা: ইয়ার মোহাম্মদ পেয়ারু

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

ভোটকেন্দ্রে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন চট্টগ্রাম–১২ (পটিয়া) আসনে বৃহত্তর সুন্নী জোট ইসলামি ফ্রন্টের মনোনীত প্রার্থী সৈয়দ ইয়ার মোহাম্মদ পেয়ারু। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নে গণসংযোগকালে তিনি এ কথা বলেন। গণসংযোগে বক্তব্যে সৈয়দ ইয়ার মোহাম্মদ পেয়ারু বলেন, একটি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ভোটকেন্দ্রের পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, তিনি নির্বাচিত হলে এলাকার মানুষের বিভিন্ন সমস্যা ও যৌক্তিক দাবি জাতীয় সংসদে তুলে ধরবেন। এ সময় তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় পরিষদের সহ দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার নূর হোসেন, মুহাম্মদ বশিউল আলম, সাইফ রেজা, মুহাম্মদ সাজ্জাদ হোসেন, গাজী মুহাম্মদ ইসমাঈল খান, মুহাম্মদ আলী নেওয়াজ ও সাইদ হাসানসহ দলটির স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.