1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নওগাঁয় ভয়াবহ আগুনে পুড়ল চার পরিবারের ঘরবাড়ি, সর্বস্ব হারিয়ে দিশেহারা ক্ষতিগ্রস্তরা ঘোড়ঘাটে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু মির্জাপুরে পৃথক অভিযান পরিচালনার মাধ্যমে ৩৩ হাজার টাকা জরিমানা আদায় মির্জাপুরে বিশ্ব শিক্ষক দিবস ও নজরুল বর্ষ-২০২৬ উদযাপন জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত আশুলিয়ায় ভূমিদস্যু তাহের মৃধার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ

পশ্চিম দ্বিপেশ্বর পাঠান বাড়িতে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত

  • আপডেট সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে বিএনপির এমপি প্রার্থী মাজহারুল ইসলাম-এর পক্ষে ধানের শীষ প্রতীকের সমর্থনে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
পশ্চিম দ্বিপেশ্বরের পাঠান বাড়িতে আয়োজিত এ উঠান বৈঠকে স্থানীয় ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বৈঠকে প্রার্থী মাজহারুল ইসলামের সহধর্মিণীসহ পরিবারের নারী সদস্যরা অংশগ্রহণ করেন এবং নারী ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন— মোঃ মানসুরুল হক রবিন, সাধারণ সম্পাদক হোসেনপুর পৌর বিএনপি, রোশনারা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হোসেনপুর উপজেলা পরিষদ,মোঃ জানে আলম, যুগ্ম সাধারণ সম্পাদক হোসেনপুর পৌর বিএনপি,
মোঃ রবি হোসেন রবি, সাংগঠনিক সম্পাদক হোসেনপুর পৌর বিএনপি ও ৮ নং ওয়ার্ড কাউন্সিলর,এবং আতাহার আলী মৃধা মাসুদ, শিক্ষা সম্পাদক পৌর বিএনপি হোসেনপুর উপজেলা।
এছাড়াও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে ধানের শীষ প্রতীকের পক্ষে জনমত গঠনে কাজ করার অঙ্গীকার করেন।
বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করতে হবে। উঠান বৈঠক শেষে এলাকাবাসীর মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.