1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

বেতন পরিশোধের দাবিতে আরবান হেলথ কেয়ার কর্মীদের অবস্থান

  • আপডেট সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) ও ‘নারী মৈত্রী’ এবং ড্যাম কর্তৃক যৌথভাবে বাস্তবায়িত আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্টে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকরা দীর্ঘদিনের বকেয়া এবং চলমান মাসের বেতন পরিশোধের দাবিতে রাজশাহী সিটি কর্পোরেশন ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

বুধবার (২৮ জানুয়ারি ) বেলা সাড়ে ১২টার দিকে রাসিকের মূল ফটকের সামনে ‘আরবান হেলথ কেয়ার প্রজেক্ট’-এ নিয়োজিত শ্রমিকরা জড়ো হয়ে ন্যায্য মজুরির দাবিতে স্লোগান দেন। এ সময় শ্রমিকদের আন্দোলন ঘিরে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়।

শ্রমিকদের অভিযোগ, তাদের নির্ধারিত মাসিক বেতন ১৬ হাজার ৫০০ টাকা হলেও কর্তন করে মাত্র ৯ হাজার টাকা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি সাত মাসের বকেয়া বেতনের পরিবর্তে মাত্র তিন মাসের বেতন দেওয়ার কথা জানানো হয়েছে, যা তারা প্রত্যাখ্যান করেছেন।

শ্রমিকদের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘ সাত মাস ধরে তারা আরবান হেলথ কেয়ার প্রজেক্টে দায়িত্ব পালন করলেও এখন পর্যন্ত নিয়মিত কোনো বেতন পরিশোধ করা হয়নি। ন্যায্য মজুরি না পাওয়ায় চরম মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের। পরিবার-পরিজন নিয়ে তারা মারাত্মক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন।

আরো জানান : অফিস কর্তৃপক্ষ তাদেরকে বিভিন্নভাবে হুমকি ধাপ দিয়ে ভয়-ভীতি প্রদর্শন করে।

বিক্ষোভকারীরা দ্রুত সকল বকেয়া পরিশোধ, চলতি মাসের পূর্ণ বেতন প্রদান এবং ভবিষ্যতে নিয়মিত ন্যায্য মজুরি নিশ্চিতের দাবি জানান। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.