1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

টাঙ্গাইল-২ আসনে বিএনপি-জমিয়ত জোট প্রার্থীর সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময়

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলামসহ জোট মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু’র সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলাম ভূঞাপুর থানা শাখার নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় আগত নেতৃবৃন্দ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনকালীন করণীয়, দলীয় সাংগঠনিক কার্যক্রম এবং জোটের ঐক্য আরও সুদৃঢ় করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল-২ আসনের জোট মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করতে সকল ইসলামী ও গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, টাঙ্গাইল-২ আসনের সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে তিনি সর্বাত্মক চেষ্টা করবেন এবং জোটের সকল শরিক দলকে সঙ্গে নিয়ে একটি গ্রহণযোগ্য ও জনবান্ধব নির্বাচন উপহার দিতে দৃঢ় প্রতিজ্ঞ।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ জোট মনোনীত প্রার্থীর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং আগামী দিনে মাঠপর্যায়ে সম্মিলিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন— জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ টাঙ্গাইল জেলার সাধারণ সম্পাদক মুফতি শরিফুল ইসলাম কাসেমী, জেলার সাংগঠনিক সম্পাদক মুফতি রফিকুল ইসলাম, ভূঞাপুর থানা জমিয়তের সভাপতি মাওলানা শহীদুল্লাহ আন্দিপুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতি শাব্বির আহমাদ, প্রচার সম্পাদক মাওলানা মাহদী হাসান শিবলী, যুব জমিয়ত টাঙ্গাইল জেলার সহ-সভাপতি মাওলানা আব্দুল লতিফ, মুফতি যোবায়ের আহমাদ এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান শিমুলী।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মিনহাজ খান, যুব জমিয়ত ভূঞাপুর থানা শাখার সভাপতি মাওলানা বেলাল হুসাইন, সাধারণ সম্পাদক খন্দকার সোহাইল, সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল কাশেম আল হাদী এবং ছাত্র জমিয়ত ভূঞাপুর থানা শাখার সভাপতি মুফতি রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান, প্রচার সম্পাদক মারুফ হাসান, অর্থ সম্পাদক আব্দুল কাইয়ুমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.